আর্থিক হিসাবে ৬০ কোটি টাকার মজুদ পণ্য : সরেজমিনে ৪১ কোটি টাকারই ভূয়া
শেয়ারবাজারে দূর্বল কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। এরমধ্যে আবার কোম্পানি কর্তৃপক্ষ নিজেদের মতো করে ভূয়া তথ্য দিয়ে আর্থিক হিসাব তৈরী করে। যে কোম্পানিটি গত কয়েক বছর ধরে লোকসানে নিমজ্জিত রয়েছে। এরমধ্যেও দু-একবার শেয়ার কারসাজির স্বার্থে নামমাত্র লভ্যাংশ দিয়েছে। তবে সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় সম্প্রতি কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।
কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৫৫ কোটি ৩৩ লাখ টাকার কাঁচামাল ও ৪ কোটি ৪১ লাখ টাকার বিক্রিযোগ্য মজুদ পণ্য দেখিয়েছে। এই মোট ৫৯ কোটি ৭৫ লাখ টাকার মজুদ পণ্য গত কয়েক বছর ধরে দেখিয়ে আসছে। কিন্তু সরেজমিনে সত্যতা যাচাই অনেক ঘাটতি পেয়েছেন নিরীক্ষক। যেখানে ৪০ কোটি ৭০ লাখ টাকার ঘাটতি পেয়েছে নিরীক্ষক। অর্থাৎ কোম্পানির সম্পদ হিসাবে দেখানো ৫৯ কোটি ৭৫ লাখ টাকার মধ্যে ৪০ কোটি ৭০ লাখ টাকাই ভূয়া।
এই ভূয়া মজুদ পণ্যের মাধ্যমে নিট লোকসান কম দেখিয়েছে খান ব্রাদার্স কর্তৃপক্ষ। একইসঙ্গে মজুদ পণ্য, নিট সম্পদ এবং সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) বেশি দেখিয়েছে।
অনিয়মের বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে। খান ব্রাদার্সেও তার ব্যতিক্রম হবে না।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে রপ্তানির বিপরীতে বিল পাওনা হিসেবে ৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ দেখানো হয়েছে। যা ২০২০-২১ অর্থবছর থেকে দেখিয়ে আসা হচ্ছে। যে পাওনার কোন অংশ আদায় বা সমাধান হয়নি। তারপরেও সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করেনি খান ব্রাদার্স কর্তৃপক্ষ।
ধংসের পথে থাকা এই কোম্পানিটি থেকে ৩ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা হয়েছে দেউলিয়া লিজিং কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে। যা দীর্ঘদিন ধরে আর্থিক হিসাবে সম্পদ দেখিয়ে আসা হচ্ছে। কিন্তু এই লিজিং কোম্পানিটির আর্থিক কেলেঙ্গারীর বিষয়ে দেশের ও বিদেশের মানুষ জানে। যার পক্ষে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়া সম্ভব না। তারপরেও খান ব্রাদার্স কর্তৃপক্ষ তাদের ফিক্সড ডিপোজিটের বিপরীতে প্রভিশনিং গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।
খান ব্রাদার্স কর্তৃপক্ষ ভ্যাট আইন ২০১২, রুল ২০১৬ এবং আয়কর আইন ২০২৩ অনুযায়ি, সাব কন্ট্রাক্ট থেকে আয়ের বিপরীতে ভ্যাট অ্যান্ড এআইটি প্রদান করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এক্ষেত্রে খান ব্রাদার্স কর্তৃপক্ষ ১ কোটি ৫১ লাখ টাকার ভ্যাট দেয়নি। যার মাধ্যমে প্রকৃত আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি এবং আইন ভঙ্গ করা হয়েছে।
এই কোম্পানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত শ্রম আইন অনুযায়ি, এমপ্লয়ী প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচ্যুইটি চালু করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খান ব্রাদার্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৮ কোটি ৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬৯.৮৭ শতাংশ। কোম্পানিটির বুধবার (১৩ ডিসেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৮৭.৫০ টাকায়।

যে শেয়ারটির দর গত ১৮ সেপ্টেম্বর ছিল ১৯.৯০ টাকায়। যেখান থেকে ৩ মাসের ব্যবধানে ৮৭.৫০ টাকায় উঠে এসেছে। এক্ষেত্রে শেয়ার দর বেড়েছে ৬৭.৬০ টাকা বা ৩৪০ শতাংশ। যার পেছনে কোন যৌক্তিক কারণ খুঁজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
বি:দ্র: খান ব্রাদার্সের আরও অনিয়ম নিয়ে পরবর্তী পর্বে তুলে ধরা হবে।
পাঠকের মতামত:
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














