শেয়ারবাজার থেকে উত্তোলন ৫২৩.৭৯ কোটি টাকা : লভ্যাংশ দিতে রিজার্ভ ফাঁকা ৪৬৯.৭৮ কোটি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের শত শত শতাংশ নগদ লভ্যাংশ দেয়। কিন্তু একইখাতের এবং কয়েক গুণ বেশি মূলধন নিয়েও রবি আজিয়াটা ১০ শতাংশের মধ্যে লভ্যাংশ দিতে গিয়েও রিজার্ভে হাত দিতে হচ্ছে। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিবছরই রিজার্ভ থেকে লভ্যাংশ ঘোষণা করেছে। এতে করে কোম্পানিটিকে ৩ বছরে (২০২১-২০২৩) ৪৬৯ কোটি ৭৮ লাখ টাকা রিজার্ভ থেকে দিতে হচ্ছে। যেখানে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ টাকা সংগ্রহ করেছিল।
রবি আজিয়াটা ১৯৯৫ সালের ২২ অক্টোবর গঠিত হয় এবং একইদিনে ব্যবসা শুরু করে। আর গ্রামীণফোন গঠিত হয় ১৯৯৬ সালের ১০ অক্টোবর। এই ১ বছর পরে গঠিত হয়েও গ্রামীণফোন এখন বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করে। আর রবি আজিয়াটা এখনো মুনাফা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে। অথচ গ্রামীণফোনের থেকে রবির কয়েকগুণ বেশি পরিশোধিত মূলধন রয়েছে।
গত ৩ বছরে (২০২১-২০২৩) রবি আজিয়াটার নিট মুনাফা হয়েছে ৬৮২ কোটি ৫৭ লাখ টাকা। তবে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ দিচ্ছে ১ হাজার ১৫২ কোটি ৩৫ লাখ টাকার। অর্থাৎ মুনাফার থেকে ৪৬৯ কোটি ৭৮ লাখ টাকার বেশি লভ্যাংশ দেওয়া হচ্ছে।
রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একইসময়ের ব্যবসায় কিছুদিন আগে গ্রামীনফোনের পরিচালনা পর্ষদ চূড়ান্ত ১২৫% নগদ লভ্যাংশ ঘোষণা করে।
ব্যবসায় এই দূর্বলতার কারনে গ্রামীণফোনের আগে প্রতিষ্ঠিত হয়েও রবি আজিয়াটা শুধুমাত্র অভিহিত মূল্য ১০ টাকায় শেয়ার ইস্যু করতে বাধ্য হয়। অথচ রবির ১১ বছর আগে গ্রামীণফোন ৬০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৭০ টাকা করে ইস্যু করার সক্ষমতা অর্জন করেছিল।
রবি আজিয়াটার ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৬১ টাকা হিসেবে ৩১৯ কোটি ৫১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে বা শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ টাকার বা মুনাফার ১৬৪% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২০৪ কোটি ২৮ লাখ টাকা রিজার্ভ থেকে দেওয়া হবে।
একই সময়ে গ্রামীণফোনের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ২৪.৪৯ টাকা হিসেবে ৩ হাজার ৩০৬ কোটি ৮৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১২৫ শতাংশ হারে বা শেয়ারপ্রতি ১২.৫০ টাকা করে মোট ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার বা মুনাফার ৫১% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১ হাজার ৬১৯ কোটি টাকা বা ৪৯% রিজার্ভে যোগ হবে।
এর আগেও ২০২১ ও ২০২২ সালের ব্যবসায় রিজার্ভ থেকে লভ্যাংশ দেয় দূর্বল ব্যবসার রবি আজিয়াটা। ওই ২ বছরে কোম্পানিটির নিট মুনাফা হয় ৩৬৩ কোটি ৬ লাখ টাকা। তবে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ দেয় ৬২৮ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ মুনাফার থেকে ২৬৫ কোটি ৫০ লাখ টাকার বেশি লভ্যাংশ দেওয়া হয়।
এ কোম্পানিটির পর্ষদ ২০২১ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৩৪ টাকা বা নিট ১৮০ কোটি ৩৪ লাখ টাকার মুনাফার বিপরীতে ৫ শতাংশ হারে ২৬১ কোটি ৯০ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়।
এরপরে ২০২২ সালে এ কোম্পানিটির পর্ষদ শেয়ারপ্রতি ০.৩৫ টাকা বা নিট ১৮২ কোটি ৭২ লাখ টাকার মুনাফার বিপরীতে ৭ শতাংশ হারে ৩৬৬ কোটি ৬৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়।
উল্লেখ্য, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রবি আজিয়াটার ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এ কোম্পানিটি ২০২০ সালে অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি ১০ টাকায় ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করে। যা এ যাবৎকালের সর্বোচ্চ শেয়ার ইস্যু।
রবির নতুন শেয়ারের মধ্যে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা হয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য। বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মচারীদের জন্য।
পাঠকের মতামত:
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














