মূল ব্যবসায় পতন : শেয়ার ব্যবসা দিয়ে মুনাফায় উন্নতি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ার ব্যবসায় ঝুঁকে পড়া লোহার পাইপ ফিটিংস ও ব্রেক ড্রামস উৎপাদনকারী আনোয়ার গ্যালভানাইজিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) পণ্য বিক্রি বা আয় কমেছে। তারপরেও কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে। যার পেছনে প্রধান কারন হিসেবে রয়েছে শেয়ার ব্যবসা থেকে মুনাফা অর্জন। তবে শেষ প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৪) দেশের শেয়ারবাজারের অবস্থা খুবই খারাপ যাচ্ছে, সেক্ষেত্রে কোম্পানিটির পুরো অর্থবছরে কি হবে, তা বলা মুশকিল।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের মূল ব্যবসা হচ্ছে গ্যালভানাইজড কারাজেটেড শীট, লোহার পাইপ ফিটিংস ও ব্রেক ড্রামস তৈরী ও বাজারজাত করা। তবে কিছু কোম্পানির ন্যায় এই কোম্পানি কর্তৃপক্ষও শেয়ারবাজারের উত্থানে নিজেদেরকে নিয়ন্ত্রনে রাখতে পারেননি। তাই মূল ব্যবসা থেকে বেশি ঝুঁকে পড়েছেন শেয়ার ব্যবসায়।
দেখা গেছে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের আগের বছরের একইসময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে মুনাফা বেড়েছে ৯ শতাংশ। যার পুরোটাই এসেছে শেয়ার ব্যবসা থেকে। এই ঝুঁকিপূর্ণ ব্যবসা থেকে যেকোন সময় হোঁচট খাওয়ার সম্ভাবনাও রয়েছে। কারন শেয়ারবাজারের চলমান নেতিবাচক পতনে অন্যসব বিনিয়োগকারীর ন্যায় আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার ব্যবসা থেকে বড় লোকসানের শঙ্কা রয়েছে।
শেয়ারবাজারের দীর্ঘ অভিজ্ঞ এক ট্রেকহোল্ডার অর্থ বাণিজ্যকে বলেন, মূল ব্যবসাকে বাদ দিয়ে কোন কোম্পানির শেয়ার ব্যবসায় জড়িয়ে পড়া স্বাভাবিক লক্ষণ না। কিন্তু অনেক কোম্পানিতেই এমনটি হচ্ছে। এছাড়া ‘এ’ কোম্পানি থেকে ‘বি’ কোম্পানিতে বিনিয়োগ করে ওই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি এবং ‘বি’ কোম্পানি থেকে ‘এ’ কোম্পানিতে বিনিয়োগ করে ওই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির মতো কারসাজির ঘটনা ঘটছে। এক্ষেত্রে অনেকটা পরস্পর যোগসাজোশে এক কোম্পানি আরেক কোম্পানির শেয়ার দর বৃদ্ধিতে দায়িত্ব পালন করছে। যা দীর্ঘমেয়াদি শেয়ারবাজারের উন্নয়নের পথে বাধাঁ।
তিনি বলেন, মূল ব্যবসার পরিবর্তে শেয়ারবাজারে বিনিয়োগ করে সাময়িক লাভবান হওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সম্ভব না। এখানে রাতারাতি যেমন লাভ করা যায়, তেমনি রাতারাতি লোকসানও হয়। ওইসময় কোম্পানিকে লোকসানে পতিত হতে হবে। অতিত অভিজ্ঞতা এমনটিই বলে। তাই শেয়ারবাজারে একটি কোম্পানির কিছু বিনিয়োগ হতে পারে, কিন্তু মূল ব্যবসার থেকে বেশি না। যদি এমনটি কোন কোম্পানিতে হয়, সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে সচেতন হতে হবে।
স্বল্প মূলধনীর আনোয়ার গ্যালভানাইজিংয়ের ব্যবসাও ছোট। এছাড়া মুনাফাও আহামরি কিছু হয় না। কিন্তু শেয়ারটির দর উঠে গেছে অন্য উচ্চতায়। গত ৪ জুন লেনদেন শেষে শেয়ারটি দাঁড়িয়েছে ১২১ টাকায়। তবে এ শেয়ারটি একসময় ৪৬৪ টাকায় উঠে গিয়েছিল।
অন্যসব কিছু কোম্পানির ন্যায় আনোয়ার গ্যালভাইজিংয়েরও শেয়ারবাজারের প্রতি ঝুঁকে পড়ার কারন হিসেবে রয়েছে শেয়ার কারসাজি। নিজ কোম্পানির পাশাপাশি অন্য কোম্পানির কৃত্রিম দর বৃদ্ধির জন্য এমনটি করা হয়।
আনোয়ার গ্যালভানাইজিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসে নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৬৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৩.৫৪ টাকা। যে কোম্পানিটি শেয়ার ব্যবসা থেকে মুনাফা করেছে ৭ কোটি ৬৯ লাখ টাকা। শেয়ারবাজার থেকে এই মুনাফা না করলে, তলানিতে থাকত ইপিএস।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ি, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য বিক্রি হয়েছে ৫১ কোটি ৪৩ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৫৫ কোটি ৬১ লাখ টাকা। এ হিসেবে বিক্রি কমেছে ৪ কোটি ১৮ লাখ টাকার বা ৮ শতাংশ।
তারপরেও কোম্পানিটির মুনাফা বেড়েছে ৯ শতাংশ। এক্ষেত্রে পুরো ভূমিকা রেখেছে শেয়ারবাজার থেকে বড় ক্যাপিটাল গেইন অর্জন।
দেখা গেছে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৪ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.২৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.২৮ টাকা বা ৯ শতাংশ।
এর পেছনে প্রধান কারন হিসেবে রয়েছে শেয়ার ব্যবসা থেকে বড় মুনাফা। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ার ব্যবসায় মুনাফা হয়েছে ৭ কোটি ৬৯ লাখ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৮৭ লাখ টাকা।
আনোয়ার গ্যালভানাইজিংয়ের চলতি অর্থবছরের ১ম প্রান্তিক শেষে শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৮১ লাখ টাকায়। যার পরিমাণ আগের অর্থবছরের শেষদিন বা ৩০ জুন ছিল ২৮ কোটি ১৫ লাখ টাকায়।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- পিএসআই ছাড়াই ৩৩% বাড়ল আমরা টেকনোলজিস
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু আগামীকাল
- সাউথ-ইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
- আগামীকাল ইউসিবির লেনদেন বন্ধ
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- খেলাপি-দুর্নীতিবাজদের এমডি হওয়ার পথ বন্ধ, রাষ্ট্রীয় ব্যাংকে নতুন নীতিমালা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা
- রজনীকান্তের জন্যই ‘নো-ক্যামিও’ নীতি ভাঙলেন বিজয় সেতুপতি
- নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
- জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
- লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
- চাকরিচ্যুতি আইনসম্মত: ডিএসই
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কয়েকজন ডিএসই কর্মকর্তার মানববন্ধন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- লুব-রেফের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৭ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- পিএসআই ছাড়াই ৩৩% বাড়ল আমরা টেকনোলজিস
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু আগামীকাল
- সাউথ-ইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
- আগামীকাল ইউসিবির লেনদেন বন্ধ
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা














