বিএসইসির সঙ্গে সখ্যতা গড়ে অপরাধের স্বর্গরাজ্যে এল.আর গ্লোবালের রিয়াজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অধ্যাপক খায়রুল হোসেনের নেতৃত্বাধীণ কমিশনের সময় এল.আর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামঅনিয়ম করার সাহস করতেন না। করতে গেলে তাকে শাস্তির আওতায় আসতে হতো। তবে তিনি বর্তমান কমিশনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে যা ইচ্ছা, তাই করে যাচ্ছেন। পুরো মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকেই ধংসের দিকে নিয়ে যাচ্ছেন। সেদিকে অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোন নজর নেই।
সম্প্রতি শেয়ারবাজারে এক নেক্কারজনক কলঙ্কের দিকে এগিয়ে যাচ্ছিলেন এল.আর গ্লোবালের রিয়াজ ইসলামের নেতৃত্বাধীন সংঘবদ্ধ চক্র। যারা একটি ধংস হয়ে যাওয়া কোম্পানিকে মুনাফা দেখিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে কাজ করে। এতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সাধারন বিনিয়োগকারীদের কয়েকটি মিউচ্যুয়াল ফান্ডকে। যেগুলো এল.আর গ্লোবালের রিয়াজ পরিচালনা করেন।
এরই ধারাবাহিকতায় বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বল্প মূলধনি কোম্পানির শেয়ার কেনাবেচার প্ল্যাটফর্ম এসএমই মার্কেটে পদ্মা প্রিন্টার্সকে তালিকাভুক্ত করার সব আয়োজন করে ফেলেন। গত বছরের জুনে নিয়ন্ত্রণ নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে স্রেফ কাগজে-কলমের ব্যবসায় লোকসানি কোম্পানিটিকে লাভজনক দেখিয়েছেন। এমনকি শেয়ারপ্রতি সম্পদমূল্য বা এনএভির হিসাবে সম্পদশালী কোম্পানিতে রূপান্তর করেছেন।
এসএমই মার্কেটে তালিকাভুক্তির পর কোম্পানিটির শেয়ার দর আকাশে চড়াতে যাতে এর খারাপ ভাবমূর্তি বাধা হয়ে না দাঁড়ায়, এ জন্য পদ্মা প্রিন্টার্সের নামই বদলে নিয়েছেন। নতুন নাম দিয়েছেন ‘কোয়েস্ট বিডিসি’।
বিদেশে প্রতারণা করতে গিয়ে ধরা খাওয়ার আগে দেশে পালিয়ে আসেন রিয়াজ। তিনি এরপরে দেশের শেয়ারবাজারে ঢুকে এখন সাধারণ বিনিয়োগকারীর কাঁধে চড়ে বসেছেন। কায়দা করে শেয়ারবাজারের টাকা নিজের করে নিচ্ছেন ধাপে ধাপে। মতিঝিলপাড়া তাঁর শেষ কেরামতি দেখেছে ২০২৩ সালের জুনে। ছয় থেকে সাত বছর মেয়াদ আছে– এমন ছয় মিউচুয়াল ফান্ডের টাকায় নামসর্বস্ব ‘পদ্মা প্রিন্টার্স’ কোম্পানির ৫১ শতাংশ শেয়ার চড়া দরে কিনে নেন তিনি। বিস্ময়কর হলো, পদ্মা প্রিন্টার্স নিজেই ‘ফোকলা’। ঢাকার সাভারে পরিত্যক্ত ভবন ছাড়া প্রতিষ্ঠানটির আর কিছুই নেই। শুধু তাই নয়, বছরের পর বছর বিনিয়োগকারীকে লভ্যাংশ না দেওয়া এবং বার্ষিক সাধারণ সভা না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০০৯ সালে মূল শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পদ্মা প্রিন্টার্সের শেয়ার কেনা মিউচুয়াল ফান্ড হলো– এআইবিএল প্রথম, ডিবিএইচ প্রথম, গ্রিনডেল্টা, এলআর গ্লোবাল বাংলাদেশ, এমবিএল প্রথম ও এনসিসি ব্যাংক প্রথম। ২০১০ সালের পরের তিন বছর এসব ফান্ডে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারী। ‘অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি’– পদপদবিতে বড় দেখে রিয়াজের হাতে টাকা তুলে দিয়ে এ প্রবাদবাক্যের মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছেন ছয় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী। তাদের বিনিয়োগের বাজারমূল্য কমে এখন অর্ধেকে নেমেছে।
বিনিয়োগকারীর মাথায় কাঁঠাল ভেঙে নিজের লাভ আগেভাগে বুঝে নিতে আরও কৌশল করেছেন রিয়াজ। এসএমই মার্কেটে তালিকাভুক্তির শর্ত পূরণে ছয় ফান্ডের নামে কেনা সব শেয়ার তিনি লক-ইন (ঘোষণা ছাড়া বিক্রিতে নিষেধাজ্ঞা) রেখেছেন। তবে যে কোনো সময় শেয়ার বিক্রি করতে এলআরজি ভেঞ্চার এবং প্লেসমেন্টহোল্ডারের শেয়ারে লক রাখেননি।
তবে রিয়াজের সব চাতুরী বুঝতে পেরে বেঁকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছয় ফান্ডের বিনিয়োগ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে নানা অনিয়মের প্রমাণ পেয়ে মাসখানেক আগে এসএমই মার্কেটে তালিকাভুক্তির আবেদন নাকচ করে দিয়েছে স্টক এক্সচেঞ্জ পরিচালনা পর্ষদ।
এ ঘটনায় বিএসইসির ওই শীর্ষ কর্মকর্তা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের ওপর চটেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, যেসব আইনি কারণ দেখিয়ে স্টক এক্সচেঞ্জ পদ্মার তালিকাভুক্তি আটকে দিয়েছে, সেসব আইন পরিপালন থেকে অব্যাহতির পরিকল্পনা করছেন ওই শীর্ষ কর্তা; যাতে ওই অব্যাহতি নিয়ে পদ্মা প্রিন্টার্স (কোয়েস্ট বিডিসি) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে।
বিএসইসির ওই শীর্ষ কর্তা ক্ষমতা দেখিয়ে এবারই যে প্রথম এলআর গ্লোবালকে সুবিধা দেওয়ার ছক কষছেন, তা নয়। বেআইনি ও স্বার্থ পরিপন্থি বিনিয়োগ কর্মকাণ্ডের দায়ে ২০১৯ সালে ড. এম খায়রুল আলমের নেতৃত্বাধীন বিএসইসি ডিবিএইচ প্রথম ও গ্রিনডেল্টা নামে দুই মিউচুয়াল ফান্ড পরিচালনা থেকে এলআর গ্লোবালকে অব্যাহতি দিয়েছিলেন। ২০২১ সালে বিএসইসির আগের সিদ্ধান্ত বদলে দিয়ে শীর্ষ ওই কর্মকর্তা ফান্ড দুটির দায়িত্ব ফের এলআর গ্লোবালকে দেন। এ জন্য বিনিয়োগকারী বা সংশ্লিষ্ট কারও মতামত নেওয়ার প্রয়োজন মনে করেননি।
২০২১ সালে বিএসইসির শীর্ষ ওই কর্মকর্তা যখন আগের কমিশনের সিদ্ধান্ত বদলে দুই ফান্ডের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন, তখন তার বিরোধীতা করে তাকে দাপ্তরিক চিঠি দেন মিউচুয়াল ফান্ড বিভাগের তৎকালীন কমিশনার মিজানুর রহমান। তিনি ওই চিঠিতে ফান্ড ফেরত নয়, নানা অপরাধ ও অপকর্ম করার কারণে এলআর গ্লোবালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরামর্শ দেন।
রিয়াজের স্বার্থ বাস্তবায়নে বিএসইসির ওই শীর্ষ কর্মকর্তার এমন উদারহস্ত হওয়ার কারণ উভয়ের মধ্যে ব্যক্তিগত সখ্য। ২০২২ সালে বিএসইসির ওই কর্মকর্তার বড় ছেলে যুহায়ের ইসলামকে অংশীদার করে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ‘সিগমা ম্যানেজমেন্ট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন রিয়াজ। কোম্পানিটির তিন অংশীদারের একজন যুহায়ের।
২০১৪ সালেও রিয়াজ ইসলাম ও তাঁর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির বিরুদ্ধে নিজের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিমালিকানাধীন কোম্পানি থাইরোকেয়ারে ৩ কোটি ৯৫ লাখ টাকা বিনিয়োগের অভিযোগ ছিল। ২০১৩ সালের ২০ অক্টোবর এ বিনিয়োগ করেছিলেন। তাঁর বিরুদ্ধে আইন না মেনে ফান্ডের টাকা খরচ করারও অভিযোগ ছিল। এমনকি যৌক্তিক কারণ ছাড়া ফান্ডের গচ্ছিত অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নেওয়ার অভিযোগ বিএসইসির তদন্তে ধরা পড়েছিল।
এসব অভিযোগে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি এলআর গ্লোবালকে বিনিয়োগ ফিরিয়ে আনার পাশাপাশি ৫০ লাখ টাকা আর্থিক জরিমানা করেছিল বিএসইসি। এ ঘটনায় ফান্ডগুলোর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ২৫ লাখ টাকা এবং নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম তুলে না ধরায় অডিট প্রতিষ্ঠান হুদা ভাসিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














