ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এসকে ট্রিমসের কারখানা চালু

২০২৪ সেপ্টেম্বর ২২ ১০:১৯:২১
এসকে ট্রিমসের কারখানা চালু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সরকার ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে উচ্চ-আদালত ব্যাংক হিসাব জব্দের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এরফলে ব্যাংক হিসাব চালু হয়েছে। যাতে করে কারখানার কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল (২১ সেপ্টেম্বর) কারখানা চালু করা হয়েছে বলে জানিয়েছে এসকে ট্রিমস কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এরপরে রপ্তানিমূখী, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে অনুরোধ করলে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক ফ্রিজ তুলে নেয়।

কিন্তু ১১ জুলাই দুদকের সুপারিশে মেট্রোপলিটন জাজ ও বিএফআইইউ ৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করে। যে আদেশের উপর ১৮ সেপ্টেম্বর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ-আদালত। যা ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর।

এর আগে গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছিল, কোম্পানির পরিচালনা পর্ষদ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে বন্ধ করা ছাড়া অন্য কোন উপায় নেই। কারন কোম্পানিটি শতভাগ রপ্তানিমূখী ও ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। অথচ ব্যাংক হিসাব ফ্রিজ রয়েছে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক হিসাব অবরুব্ধ (ফ্রিজ) করার পরেও গত জুন থেকে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করে আসছিল।

তবে যখন কোম্পানির ব্যাংক হিসাব চালু করা হবে, তখন উৎপাদন শুরু করা হবে এবং সবাইকে জানানো হবে জানিয়েছিল এসকে ট্রিমস কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন