বিভিন্ন অনিয়মে হারানোর পথে আরেকটি কোম্পানি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে ৩৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি প্রাইম টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলস। কোম্পানিটিতে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর মালিকানা ৫০ শতাংশ। তবে পরিচালনা পর্ষদ ও উর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন অনিয়মে পুরো কোম্পানিটি ধংসের পথে। যাতে লোকসান গুণতে হচ্ছে বিনিয়োগকারীদেরকে।
কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ক্রয় বিল ও ব্যয়ের তালিকা না থাকায় কোম্পানিটির কাঁচামাল, বিক্রিযোগ্য পণ্য, উৎপাদনে প্রক্রিয়াধীন থাকা পণ্যের মূল্য যাচাই করতে পারেননি। এছাড়া দেরিতে নিয়োগ দেওয়ায় কোম্পানিটির মজুদ পণ্যের অস্তিত্ব ছিল কিনা, তা নিশ্চিত করতে পারেননি।
এ কোম্পানি কর্তৃপক্ষ স্থায়ী সম্পদ নিয়ে ক্রয় মূল্য, অবচয় হার, অবচয় শেষে মূল্য (রিটেইন ডাউন ভ্যালু) ইত্যাদি বিষয়ে নিরীক্ষককে তথ্য দেয়নি। যাতে নিরীক্ষক প্রাইম টেক্সটাইলের আর্থিক হিসাবে যত টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে, তার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপপক্ষ তাদেরকে ইডিএফ লোন, ডিএফসি ডিপোজিট, ইডিএফ ও বিবিধ হিসাবের ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়নি। ফলে তারা ঋণের সর্বশেষ পরিমাণ ও সুদজনিত ব্যয়ের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
প্রাইম টেক্সটাইলের পরিচালকেরা অবৈধভাবে সম্মানির নামে হাতিয়ে নিচ্ছেন টাকা। যা নেওয়ার ক্ষেত্রে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ি সাধারন সভায় অনুমোদন ছাড়াই নিয়ে যাচ্ছে পরিচালকেরা।
এ কোম্পানিটিতে শেয়ারহোল্ডারদের ২ কোটি ৯৩ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। যার মেয়াদ ৩ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু তারপরেও ওই লভ্যাংশ বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যারিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি।
সহযোগি ফারইস্ট স্টকসে ৩০২ কোটি টাকা ঋণ আদায় নিয়ে শঙ্কা
বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রাইম টেক্সটাইলের ২০২২-২৩ অর্থবছরে ৩০ কোটি ৭৩ লাখ টাকা লোকসান হয়েছে। যা শেয়ারপ্রতি হিসেবে (৮.০৫) টাকা। এর মাধ্যমে কোম্পানিটির সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) ঋণাত্মক হয়ে গেছে। কোম্পানিটির এই আয় ঋণাত্মক ১৩ কোটি ৬ লাখ টাকা। এরমধ্যে আবার কোম্পানিটির কাঁচামাল সংকটে ২০২৩ সালের ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ রয়েছে।
ব্যবসায় এমন মন্দা কোম্পানিটির ঋণ দাঁড়িয়েছে ১৯৬ কোটি ৭১ লাখ টাকা। এ অবস্থায় ভবিষ্যতে কোম্পানির প্রয়োজনে কিভাবে অর্থ সংস্থান করা হবে, তা নিয়ে নিরীক্ষককে মূল্যায়ন রিপোর্ট দিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষক। যাতে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রাইম টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৮ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫০ শতাংশ। কোম্পানিটির বুধবার (২৫ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.১০ টাকায়।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














