অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ডিএসইর সাবেক সিটিওকে পুনর্বহালের উদ্যোগ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে পুনরায় তার পদে বহাল করার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশে বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
২০২২ সালে ডিএসইর ট্রেডিং সিস্টেমে কারিগরি সমস্যা হওয়ার অযুহাতে দেখিয়ে প্রচলিত আইন লঙ্ঘন করে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয় বলে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ করেন জিয়াউল করিম। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি তদন্তের আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
এ তদন্তের আদেশের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, একজন সিনিয়র সহকারী সচিব এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মাদ ওয়ারিসুল হাসান রিফাত এবং সহকারী পরিচালক নাভিদ হাসান খান।
জানা গেছে, ডিএসইর ট্রেডিং সিস্টেমে কারিগরি সমস্যা হওয়ার অযুহাতে দেখিয়ে প্রচলিত আইন ভেঙ্গে তাকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয় বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর আবেদন করেছেন মো. জিয়াউল করিম। ওই আবেদনটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএসইসিকে সম্প্রতি নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তথ্য মতে, ২০২২ সালের ৩১ অক্টোবর ডিএসইর সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ওই দিন কমিশন সভা করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি বিএসইসি এমন সিদ্ধান্ত নেয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম। কমিশন সভা শেষে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয় এবং পূর্বেও বিভিন্ন কমিটি ডিএসইর আইটি কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তাই পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া কমিশন সভায় সিদ্ধান্ত হয় যে, এ তদন্ত সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএসইর সিটিও বাধ্যতামূলকভাবে ছুটিতে থাকবেন।
বিএসইসির তদন্তের আদেশ
“অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মেজর মো. জিয়াউল করিম (অব:) এর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। মো. জিয়াউল করিম, সিগন্যালস (অব) গত ০৪-০১-২০১৬ ইং তারিখে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে ঢাকা স্টক এক্সচেজের প্রধান প্রযুক্তি কর্মকর্তার নিয়মিত পদে যোগদান করেন এবং ডিএসই সার্ভিস রুল অনুযায়ী চাকুরীর মেয়াদ ২৯-১০-২০২৭ তারিখ পর্যন্ত বলবৎ এরং যেহেতু ডিএসই এর ট্রেডিং সিস্টেমে কারিগরি সমস্যা হওয়ার সুযোগ নিয়ে প্রচলিত আইন ডেঙ্গে তাকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়। জিয়াউল করিম, সিগন্যালস (অব) ডিএসই এর প্রধান কর্মকর্তার নিয়মিত (স্থায়ী) পদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর আবেদন করেছেন।”
“এতদবিষয়ে তদন্তের নিমিত্তে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ২১ এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তিন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটি এই আদেশ জারির তারিখ থেকে ৩০ দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতঃ কমিশনে প্রতিবেদন দাখিল করবে।”
নতুন সিটিও নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ২৭ নভেম্বর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসই। এরই ধরাবাহিকতায় ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গত ৩ অক্টোবর তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব গ্রহণ করে৷ এর নেতৃত্বে আছেন চেয়ারম্যান মমিনুল ইসলাম৷ দায়িত্ব গ্রহণের পরেই তারা অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে ডিএসইর তিন পদে নিয়োগের জন্য জাতীয় দৈনিক পএিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটা পদের জন্য আবেদনের শেষ তারিখ ছিল ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিম বলেন, ‘আমি পদত্যাগ করিনি। আমাকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। তখন ডিএসই ও বিএসইসতে দায়িত্বে ছিলেন, তারা আমার কথা শুনেননি। সার্ভিস রুল অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত আমার চাকরির মেয়াদ রয়েছে। এ জন্যই আমি ডিএসইর সিটিওর স্থায়ী পদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করেছি। ওই আবেদনের পরিপ্রেক্ষতে অর্থ মন্ত্রণালয় বিএসইসিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে বিএসইসি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কার্যক্রম এখনও চলছে।’
প্রসঙ্গত, মো. জিয়াউল করিম ডিএসইতে যোগদানের পূর্বে তিনি ফাইবার অ্যাট হোম (Fiber@Home Ltd.) বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য শিক্ষা জীবনের অধিকারী জিয়াউল করিমের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন বিষয়ে বিশেষ জ্ঞান ও কাজের অভিজ্ঞতা রয়েছে। জিয়াউল করিম ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় ২৪ বছর দক্ষতা ও সাফল্যের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি আসছে
- ইংল্যান্ডে ফেরা নিয়ে বড় আভাস দিলেন হ্যারি কেইন
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন
- এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর উত্থান
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- রবিবার লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- রবিবার প্রিমিয়ার লিজিংয়ের লেনদেন বন্ধ
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- মিথুন নিটিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৩.৩৫ লাখ কোটি
- ‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
- ‘ক্যামেরার দিকে সালমান তাকালেই ম্যাজিক ঘটে’
- সংকটে বুক বিল্ডিংয়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করা এস্কয়ার নিট
- স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ
- এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন
- দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, বললেন ক্যারি
- ডারউইন জয়ের পর র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
- শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন
- আজও লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে রিলায়েন্স ওয়ান
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার
- ‘বিজেপির আইটি সেল টাকা দিয়ে আমার মেয়েকে ট্রোল করে’: শত্রুঘ্ন
- বদলাচ্ছে অর্থবছর, বাড়তে পারে উন্নয়নকাজের গতি
- ৩০ বছরের চুক্তিতে খুলছে দুই বন্ধ টেক্সটাইল মিল
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, পাঁচজনের বেতন অবনমন
- শেষ দিনে ভারতের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান
- ফারুক কেন ছিলেন অন্যদের চেয়ে আলাদা
- সেনা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে














