ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজিকারকদের ৫৩.২৫ কোটি টাকা জরিমানা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে বিনিয়োগকারী শাহাদাত হোসেন ও তার ১৪ সহযোগীকে ৫৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িতরা ২০টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে অনৈতিকভাবে সিরিজ ট্রানজেকশন (লেনদেন) করেছেন।
২০২৩ সালের ২৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজি করে দাম বাড়ানো হয়। কোম্পানিটির শেয়ার কারসাজিতে শাহাদাত হোসেনের নেতৃত্বে তার সহযোগীরা একাধিক বিও হিসাব খুলে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিয়েছেন বলে বিএসইসির তদন্তে উঠে এসেছে।
পুঁজিবাজারে কয়েক বছর ধরে গুঞ্জন ছিল শাহাদত ও তার সহযোগীরা ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়ে কারসাজি করেছে। অবশেষে তদন্ত সাপেক্ষে কোম্পানির শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায়ে এনেছে বিএসইসি।
সম্প্রতি বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিগত সরকারের আমলে আইন লঙ্ঘন করা শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন যেকোনো ধরনের কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে আজাদ গাজীকে ৪ কোটি ৪০ লাখ টাকা, জামাল হোসেনকে ৪ কোটি ৫০ লাখ টাকা, মো. আবু ইউসুফকে ৭ কোটি ৪০ লাখ টাকা, মো. ইমাম হোসেনকে ১ লাখ টাকা, মো. জসিম মিজিকে ৫ কোটি ৫০ লাখ টাকা, মো. খোকন মিয়াকে ৬ কোটি ৭০ লাখ টাকা, মো. মাহফুজুর রহমানকে ৩ কোটি ৫০ লাখ টাকা, মো. সেলিমকে ১ লাখ টাকা, মো. সিরাজুল ইসলামকে ৪৩ লাখ টাকা, মো. মোহর আলীকে ৬৩ লাখ টাকা, মো. রহিম বাদশাকে ৪ কোটি ৫০ লাখ টাকা, পারভেজ হোসেনকে ৫ কোটি টাকা, শাখাওয়াত হোসেনকে ১ লাখ টাকা, সাহাবুল আহমেদকে ১ লাখ টাকা এবং শাহাদাত হোসেনকে ১০ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে হিসেবে আলোচ্য আইন অনুযায়ী অভিযুক্তদের মোট ৫৩ কোটি ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
এছাড়া কোম্পানিটির শেয়ার কারসাজি করার দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১) এর ক্ষমতাবলে আজাদ গাজীকে ১ লাখ টাকা, জামাল হোসেনকে ১ লাখ টাকা, মো. আবু ইউসুফকে ১ লাখ টাকা, মো. ইমাম হোসেনকে ১ লাখ টাকা, মো. জসিম মিজিকে ১ লাখ টাকা, মো. খোকন মিয়াকে ১ লাখ টাকা, মো. মাহফুজুর রহমানকে ১ লাখ টাকা, মো. সেলিমকে ১ লাখ টাকা, মো. সিরাজুল ইসলামকে ১ লাখ টাকা, মো. মোহর আলীকে ১ লাখ টাকা, মো. রহিম বাদশাকে ১ লাখ টাকা, পারভেজ হোসেনকে ১ লাখ টাকা, শাখাওয়াত হোসেনকে ১ লাখ টাকা, সাহাবুল আহমেদকে ১ লাখ টাকা এবং শাহাদাত হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে হিসেবে আলোচ্য আইন অনুযায়ী অভিযুক্তদের মোট ১৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
কারসাজিতে জড়িতদের পরিচিতি
ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজি করে শাহাদাত হোসেনের নেতৃত্বে আজাদ গাজী, জামাল হোসেন, মো. আবু ইউসুফ, মো. ইমাম হোসেন, মো. জসিম মিজি, মো. খোকন মিয়া, মো. মাহফুজুর রহমান, মো. সেলিম, মো. সিরাজুল ইসলাম, মো. মোহর আলী, মো. রহিম বাদশা, পারভেজ হোসেন, শাখাওয়াত হোসেন ও সাহাবুল আহমেদ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এ কাজে নেতৃত্ব দেন শাহাদাত হোসেন নিজেই। শাহাদাত হোসেনকে সহযোগীতাকারী সবাই শেয়ার ব্যবসায়ী।
বিএসইসির তদন্ত কার্যক্রম
শাহাদাত হোসেন ও তার সহযোগীরা যোগসাজেস করে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন করেন। কারসাজিকারীরা ২০২৩ সালের ২৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার কারসাজি করে দাম বাড়ায়। এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারের দাম ২৯০.৭০ টাকা থেকে বাড়িয়ে ৭০২.৫০ টাকায় নিয়ে যাওয়া যায়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারের দাম ৪১১.৮০ টাকা বা ১৪১.৬৬ শতাংশ বেড়ে যায়।
কারসাজির পরিপ্রেক্ষিতে বিএসইসির সিদ্ধান্ত
শাহাদাত হোসেন ও তার সহযোগীরা ২০টি বিও হিসাব থেকে ওরিয়ন ইনফিউশনের বিপুল সংখ্যক শেয়ার লেনদেন করেন। এ কর্মকাণ্ডের মাধ্যেমে তারা একটি কৃত্রিম বাজার সৃষ্টি ও পুঁজিবাজারের সাধারণ বিদনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের জন্য প্রভাবিত করার অপপ্রয়াস চালিয়েছেন। যার ফলে শেয়ারটির বাজার মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পেয়েছে। যেটা সুস্পষ্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৫) লঙ্ঘন হয়েছে। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ২২ অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ।
এদিকে শাহাদাত হোসেন ও তার সহযোগীরা উল্লিখিত সময়ের মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন করে বিভিন্ন তারিখে সম্মিলিতভাবে কোম্পানিটির ১০ শতাংশ বা তার অধিক পরিমাণ শেয়ার ধারণ করেছেন। এর মাধ্যমে সুস্পষ্ট তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১) লঙ্ঘন করেছেন। যেটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর সেকশন ১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
শেয়ার কারসাজিতে জড়িতদের বক্তব্য এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা থেকে প্রতীয়মান হয়, উপস্থাপিত অভিযোগসমূহ সঠিক ও ইচ্ছাকৃত এবং কর্মকাণ্ডের ফলে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা পুঁজিবাজার উন্নয়নের পরিপন্থী। সেহেতু অভিযুক্তদের ব্যাখ্যা কমিশনের নিকট গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। যেহেতু অভিযুক্তদের কর্মকাণ্ড কমিশনের বিবেচনায়, সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থতার জন্য, পুঁজিবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জনস্বার্থে আলোচ্য অভিযুক্ত ব্যক্তিদের জরিমানা করা হলো।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














