আইপিওতে আসা কোম্পানির ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ব্যবহারের সুযোগ পাবে ডিএসই
এখন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির এবং তালিকাভুক্তির জন্য আবেদন করা কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সত্যতা যাচাই করার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) ব্যবহার করার সুযোগ পাবে। এলক্ষ্যে মঙ্গলবার (১৭ অক্টোবর) ডিএসই এবং দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এতে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং আইসিএবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসই’র সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) এবং কর্পোরেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের প্রধান মোঃ মাসুদ খান।
অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, গভর্ণ্যান্স এর অন্যতম উপাদান হলো সঠিক ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন। যে কোন স্টেকহোল্ডারদের সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই এই বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছি। এখানে আইসিএবি এর বড় রকমের ভূমিকা রয়েছে। আইসিএবি হলো পেশাদার চার্টার্ড একাউন্টেন্টদের প্রাইমারী রেগুলেটর। তারা রেগুলেট করছে তাদের মেম্বার প্রতিষ্ঠানগুলোকে। আজকে আইসিএবি'র তৈরী ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম আমাদের সাথে শেয়ার করার যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে, তা তাদের সহযোগিতার আন্তরিক বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ডিভিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এটি রেগুলেটরদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। আশা করি ভবিষ্যতে বিনিয়োগকারীগন এর মাধ্যমে আর্থিক প্রতিবেদনসমূহ যাচাই করার সুযোগ পাবে।
আইসিএবি'র প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান, এফসিএ বলেন, অডিট রিপোর্টের উপর আস্থা বৃদ্ধি করার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) সফটওয়্যার চালু করা হয়েছে। আইসিএবি'র নিবন্ধিত সকল অডিটরদের এই সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আমরা অনেক বাধা-বিপত্তি দূর করে এটি চালু করতে পেরেছি। আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন অর্জন করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকের এই সমঝোতা স্মারকের মাধ্যমে ডিএসই ও আইসিএবি'র মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরী হলো। আর্থিক খাতের সুশাসনের জন্য ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো।
আইসিএবি বিভিন্ন কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) তৈরি করেছে। ডিভিএস অ্যাকাউন্টিং সিস্টেমকে আরও গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য করে তুলবে। আইসিএবি ডিসেম্বর ০১, ২০২০ তারিখ থেকে এই সফ্টওয়্যার বেইজড ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে যাতে একাধিক আর্থিক বিবৃতি তৈরির অসদাচরণ রোধ করা যায় এবং বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা যায়। ডিভিএস ইতোমধ্যে ব্যবসায়ী সম্প্রদায় এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) এবং জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার (আরজেএসসি) এর সাথে আইসিএবি একই ধরনের সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিএবি'র কাউন্সিল সদস্য ও আহবায়ক-ডিভিএস টাস্কফোর্স মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু৷
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস














