হয় সাক্ষী, নয়তো আসামি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতায় নিয়ন্ত্রক সংস্থাটিতে গত মাসের শুরুতে নজিরবিহীন ক্রোন্দলের ঘটনা ঘটে। যেখানে বিএসইসির সব কর্মকর্তা-কর্মচারীরা একজোট হয়ে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ চান। যেটাকে কেন্দ্র করে আওয়ামী কায়দায় ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ভয়ের ত্রাস তৈরী করেছেন মাকসুদ কমিশন। এরপরে অন্যসব কর্মকর্তাদেরকে মামলার সাক্ষী হতে চাঁপ দিচ্ছেন। অন্যথায় তাদেরকেও মামলার আসামী করা হবে বলে ভয় দেখানো হচ্ছে।
এই অবস্থায় বিএসইসিতে কাজে স্থবিরতা বিরাজ করছে। বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী আছেন মামলা খাওয়ার ভয়ে। আর মামলার পরবর্তীতে তা মোকাবেলায় আর্থিক মন্দাবস্থার কথাও ভাবাচ্ছে তাদের। কারন সৎ অফিসারদের বেতনাদি দিয়ে সংসার চালানোই কঠিন।
বাজার সংশ্লিষ্টদের মতে, ড. ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার আর্থিক খাতে বিএসইসি ছাড়া সব জায়গাতেই যোগ্য লোককে নিয়োগ দিয়েছে। এরমধ্যে অন্যতম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরী। তাদের যোগ্য নেতৃত্বে ওই দুটি খাত অনেক প্রশংসিত। তবে শেয়ারবাজারে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এ খাতটি সবসময় অভাগা। তাই স্বৈরাচারের পতনেও বিএসইসিতে যোগ্য লোকের অভাবে বিনিয়োগকারীদের ভাগ্য খুলেনি। বরং কপাল পুড়েছে।
বিএসইসিতে অচলাবস্থার তৈরী গত ৫ মার্চ থেকে। বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসরের পাঠানো প্রতিবাদে ওইদিন কর্মকর্তারা পুরো কমিশনের পদত্যাগ দাবি করেন। এরই ধারাবাহিকতায় বিএসইসির প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। কমিশনের বোর্ড রুমে চেয়ারম্যান-কমিশনারদের কাছে ৪ দাবি তুলে ধরা হয়। তবে কমিশন তা মানতে অস্বীকার জানায়। এরপরে শুরু হয় চেয়ারম্যান-কমিশনারদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাকবিতন্ডা।
ওই ঘটনাকে কেন্দ্র করে বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে সংস্থাটির প্রধানেরই প্ররোচনায় ন্যাক্কারজনক মামলা করা হয়। গত ৬ মার্চ বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। যার পেছনে কলকাঠি নেরেছেন অযোগ্য হিসেবে খেতাব পাওয়া বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
এরপরে ১৬ মার্চ সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। যেখানে কর্মকর্তাদের নাম ঢুকানো হবে বলেও ভয় দেখানো হচ্ছে।
ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির কিছু কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, ৫ মার্চের ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান মহোদয় ১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে শুরুতেই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আওয়ামী কায়দায় ভয়ের ত্রাস তৈরী করেছেন। এখন তিনি সবার ফোন নাম্বার, বাসার বর্তমান ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন। একইসঙ্গে কর্মকর্তাদেরকে সাক্ষী হওয়ার জন্য ব্ল্যাকমেইলিং শুরু করেছেন। সাক্ষী না হলে আসামী করার হুমকি দিচ্ছেন। অবস্থায় বিএসইসিতে সবার মধ্যে ভয় কাজ করছে।
ওই কর্মকর্তারা বলেন, বিএসইসির সব কর্মকর্তা অসৎ না। সৎভাবে আর কয় টাকা বেতনাদি পায় একজন অফিসার। এরমধ্যে যদি মামলা মোকাদ্দমা খেয়ে কোর্টে দৌড়াতে হয়, তাহলে সে টিকবে কিভাবে। সব মিলিয়ে বিএসইসিতে কাজে স্থবিরতা বিরাজ করছে। যা বিএসইসির ইতিহাসে বিরল ঘটনা। এতে করে দীর্ঘমেয়াদে শেয়ারবাজারের ক্ষতি হয়ে যাচ্ছে।
বিএসইসির কর্মকর্তাদের আগে থেকেই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপর শেয়ারবাজারের সব খাতের মানুষের ক্ষোভ। সবার মধ্যেই এই কমিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। আর প্রকাশ্যে তার বিরুদ্ধে বহুদিন বিনিয়োগকারীরা বিক্ষোভ-মানববন্ধন করেছেন। এই কমিশনের যোগ্যতা নেই বলে পদত্যাগ দাবি করা হয়েছে। তারপরেও চেয়ার আকঁড়ে ধরে রেখেছেন রাশেদ মাকসুদ। বিনিয়োগকারীসহ শেয়ারবাজারের সব ক্ষেত্রের মানুষ তাকে না চাইলেও তিনি যাবেন না। অথচ সামান্য সমালোচনা উঠতেই মাসরুর রিয়াজ বিএসইসিতে যোগদানই করেননি।
এতো কিছুর পরেও রাশেদ মাকসুদের চেয়ার আকঁড়ে ধরে রাখায় তার ক্ষতি না হলেও প্রতিদিন পুঁজি হারাচ্ছে বিনিয়োগকারীরা। ধংসের পথে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। অথচ আওয়ামীলীগ সরকার পতনের পরে ও মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পূণ:গঠনের আগে শেয়ারবাজারে অনেক ভালো হওয়ার ইঙ্গিত দিয়েছিল। যা পরবর্তীতে বিএসইসিতে যোগ্য লোকের অভাবে সম্ভব হয়ে উঠেনি।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














