বিদেশি প্রতিষ্ঠানের সী পার্লের ৩৫০ কোটি টাকার শেয়ার কিনতে বাঁধা নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ চুক্তি হয়েছে। সম্প্রতি শেয়ার কেনাবেচার এ চুক্তির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। চুক্তি অনুযায়ী, লুক্সেমবার্গ ভিত্তিক বিনিয়োগ কোম্পানি জেম গ্লোবাল ইল্ড এলএলসি এসসিএস সি পার্ল বিচ রিসোর্টের ৩৫০ কোটি টাকার শেয়ার কিনবে।
গত ১৮ অক্টোবর এ কোম্পানির শেয়ার ক্রয় চুক্তির (এসপিএ) অনুমোদন দেয় কমিশন। ফলে আর কোন বাধা রইল না বিদেশী বিনিয়োগে।
জেম গ্লোবাল ইল্ড এলএলসি এসসিএসের বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে বিপুল পরিমাণের বিনিয়োগ রয়েছে। টাকার আরও অবমূল্যায়নের শঙ্কায় বাংলাদেশের পুঁজিবাজার গত কয়েক বছর ধরেই বিদেশিরা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন। এমন সময় সি পার্লের শেয়ারে জেম গ্লোবালের বড় অঙ্কের বিনিয়োগ করছে যখন দেশে ডলারের তীব্র সংকট চলছে। জেম গ্লোবালের এই বিনিয়োগ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। ব্যাংকঋণের নির্ভরতা কমিয়ে নতুন প্রকল্প হাতে নেবেন বলে জানিয়েছেন তারা।
সি পার্ল বিচ রিসোর্টের দুটি প্লেসমেন্টহোল্ডার প্রতিষ্ঠান ও একজন সাধারণ শেয়ারহোল্ডার সম্মিলিতভাবে জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রির জন্য চুক্তি করেছে যা অতি শিগ্রই বাস্তবায়ন হবে। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্মিলিতভাবে সি পার্লের ১ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৫৬৬টি শেয়ার ধারণ করছে। এরমধ্যে প্লেসমেন্টধারী বেঙ্গল ভেকেসন ক্লাব লিমিটেড ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ২৯৬টি ও ভেনাস বিল্ডার্স লিমিটেড ২৬ লাখ ৩৭ হাজার ৯৬১টি সি পার্লের শেয়ার ধারণ করছে। এসইসির শর্তানুযায়ী, চার ধাপে আগামী এক বছরের মধ্যে জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রি করা হবে।
এ বিষয়ে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক শামীম বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে লুক্সেমবার্গ ভিত্তিক জেম গ্লোবাল ইল্ডের। সি পার্লের মাধ্যমে বাংলাদেশে বিদেশি প্রতিষ্ঠানটি বিনিয়োগ শুরু করল। জেম গ্লোবালের কাছে ৩৫০ কোটি টাকা সমপরিমাণের শেয়ার বিক্রি করা হবে। এ অর্থ থেকে ১০০ কোটি টাকার ঋণ পরিশোধ করা হবে। এর বাইরে ১০০ কোটি টাকার নতুন বিনিয়োগ হবে। অবশিষ্ট অর্থ পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
গত ২ অক্টোবর সি পার্ল বিচ রিসোর্টের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে শেয়ার ক্রয় চুক্তিতে অনুমোদন দিয়েছে এসইসি। এসব শেয়ারের লেনদেন মূল বাজারের বাইরে সম্পন্ন করতে হবে। এছাড়া সি পার্লের সর্বোচ্চ ৯ দশমিক ৯ শতাংশ শেয়ার জেম গ্লোবাল ইল্ড ধারণ করতে পারবে। প্রতিবার শেয়ার বিক্রির সময় এসইসির পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিতে হবে।
জানা গেছে, কোম্পানির শেয়ারহোল্ডাররা যেদিন শেয়ার বিক্রির ঘোষণা দেবেন, সেদিন থেকে পরবর্তী ১৫ কার্যদিবসের ওয়েটেড এভারেজ প্রাইসের ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রি করবেন। অর্থাৎ শেয়ার বিক্রির নোটিশ প্রদান করার পরবর্তী ১৫ কার্য দিবসের ওয়েটেড প্রাইজ এর ১০% শতাংশ হ্রাসকৃত মূল্যে জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রি করবেন তবে সে ক্ষেত্রে এস ই সি এর নির্দেশনা মোতাবেক ফ্লোর প্রাইজ হবে ২ মাস এর ওয়েটেড এভারেজ অর্থাৎ উক্ত এভারেজ প্রাইজ এর নীচে বিনিয়োগকারী (জেম গ্লোবাল) এর কাছে শেয়ার বিক্রি করতে না পারে।
কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির ওপর স্থাপিত পাঁচ তারকা হোটেল সি পার্ল। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর চালু হওয়া এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে। পাশাপাশি ৯টি রেস্টুরেন্ট, ৩টি বার, ৬টি মিটিং ও কনভেনশন ভেন্যু, ২টি সুইমিংপুল, টেনিস ও ব্যাডমিন্টন কোর্টসহ নানা সুবিধা সি পার্ল কক্সবাজারকে দেশের লাক্সারি রিসোর্টের কাতারে শীর্ষস্থান এনে দিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে পৃথিবীর সেরা লাক্সারি হোটেলগুলোর মধ্য থেকে বাছাই করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাকে পৃথিবীর সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে গ্লোবাল অর্গানাইজেশন। সে সুবাদে দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস জিতে নিয়েছে সি পার্ল। সেরা বিচ সাইড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা লাক্সারি স্পা অ্যাওয়ার্ডও জিতেছে সি পার্ল।
গত বৃহস্পতিবার সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারের সমাপনী দর ছিল ২০৮ টাকা ৬০ পয়সা। মহামারি করোনার প্রকোপ কমে আসার পর থেকেই এই পাঁচ তারকা হোটেলটির আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৬৩ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে সি পার্লের পরিশোধিত মূলধন হচ্ছে ১২০ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪৬ দশমিক ৮৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে রয়েছে ২৪ দশমিক ৩৯ শতাংশ শেয়ার।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














