ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যেভাবে শেয়ারপ্রতি ১১.৩৩ টাকা লোকসানের এনআরবিসি ০.০৫ টাকা মুনাফায়

২০২৫ জুন ১৮ ০৯:৪০:২৭
যেভাবে শেয়ারপ্রতি ১১.৩৩ টাকা লোকসানের এনআরবিসি ০.০৫ টাকা মুনাফায়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের ২০২৪ সালে প্রকৃতপক্ষে শেয়ারপ্রতি ১১.৩৩ টাকা লোকসান হয়েছে। তবে এ ব্যাংকটির ওই বছরের ব্যবসায় শেয়ারপ্রতি ০.০৫ টাকা মুনাফা দেখানো হয়েছে।

ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির ২০২৪ সালে নিট মুনাফা ৪.৪৮ কোটি টাকা বা শেয়ারপ্রতি ০.০৫ টাকা মুনাফা দেখানো হয়েছে। আর ব্যাংকটির নিট সম্পদ ১ হাজার ৩২৯ কোটি ৭৫ লাখ বা শেয়ারপ্রতি নিট ১৬.০৫ টাকা সম্পদ দেখানো হয়েছে।

তবে এ ব্যাংকটির আর্থিক হিসাবে ৯৪২ কোটি ৯৫ লাখ টাকার সঞ্চিতি গঠন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে পরবর্তীতে গঠন করার সুযোগ পেয়েছে ব্যাংকটি। যাতে ব্যাংকটির ভবিষ্যতে এই বিশাল সঞ্চিতির নেতিবাচক প্রভাব পড়বে। তবে ২০২৪ সালে যদি ওই সঞ্চিতি গঠন করা হতো, তাহলে ব্যাংকটির ওই বছরে ৯৩৮ কোটি ৪৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১১.৩৩ টাকা লোকসান হতো বলে জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে ওই প্রয়োজনীয় সঞ্চিতি ২০২৪ সালে গঠন করা হলে ব্যাংকটির নিট সম্পদ ৩৯৬ কোটি ২৩ লাখ টাকায় বা শেয়ারপ্রতি ৪.৭৮ টাকায় নেমে আসতো বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন....

৩৯১ কোটি টাকার লোকসান : দেখিয়েছে মুনাফা ৭৪ কোটি

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এনআরবিসি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৯.২৭ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (১৭ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৬.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন