ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ব্যাংক খাত পেছন থেকে টেনে ধরায় বড় উত্থান দেখল না শেয়ারবাজার

২০২৫ জুন ২৪ ২০:০২:৫০
ব্যাংক খাত পেছন থেকে টেনে ধরায় বড় উত্থান দেখল না শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়েছে। তবে এই উত্থান আরও বেশি হতো পারতো। যা পেছন থেকে টেনে ধরেছে ব্যাংক খাত। এক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক।

ডিএসইর আজকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রবি আজিয়াটা। মঙ্গলবার এই কোম্পানির উত্থান হয়েছে ১.২৬ শতাংশ। বড় মূলধনী এই কোম্পানির আজকের উত্থানে সূচক বেড়েছে ২.৫৫ পয়েন্ট। আর আইসিবির ৩.৪৭ শতাংশ দর বৃদ্ধিতে সূচক বেড়েছে ২.১১ পয়েন্ট।

এছাড়া স্কয়ার ফার্মার কারনে ১.৫৮ পয়েন্ট, রেনাটার কারনে ১.২৫ পয়েন্ট ও বেক্সিমকো ফার্মার কারনে ১.২৩ পয়েন্ট বেড়েছে।

তবে আজ সূচক আরও বেশি বাড়তে পারতো। যা হতে দেয়নি ব্যাংক খাত। অনেক ব্যাংকের ‘নো’ ডিভিডেন্ডের কারনে ব্যাংক খাতের শেয়ারে পতন হচ্ছে।

মঙ্গলবার সূচকে নেতিবাচক ভূমিকা রাখা শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে রয়েছে ৭টি ব্যাংক। এরমধ্যে প্রথমেই রয়েছে ব্যাংক।

এদিন ডিএসইর সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকটির দর পতনে সূচক কমেছে ১.৬২ পয়েন্ট। এছাড়া মিডল্যান্ড ব্যাংকের কারনে ০.৩২ পয়েন্ট ও সাউথইস্ট ব্যাংকের কারনে ০.২২ পয়েন্ট কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন