ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ঢাকা ইন্স্যুরেন্সে ২.৩৬ কোটি টাকার অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

২০২৫ জুন ২৫ ০৮:০৩:৫১
ঢাকা ইন্স্যুরেন্সে ২.৩৬ কোটি টাকার অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে ২ কোটি ৩৬ লাখ টাকা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ব্যয় বেশি করেছে।

কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, ঢাকা ইন্স্যুরেন্সের ২০২৪ সালে আইডিআরএ’র এসআরও নং ২৮০-ল/২০১৮-তে বর্ণিত সীমা অনুযায়ি, ম্যানেজমেন্ট ব্যয় সর্বোচ্চ ১১ কোটি ৬৭ লাখ টাকা করার সীমা ছিল। কিন্তু তারা ব্যয় করেছে ১৪ কোটি ৩ লাখ টাকা। যা বেধেঁ দেওয়া সীমার থেকে ২ কোটি ৩৬ লাখ টাকা অতিরিক্ত।

এ কোম্পানিটিতে ২০১৮ সাল পর্যন্ত অনুমান নির্ভর ৬৭ লাখ টাকার গ্রাচ্যুইটি ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরপরের ৬ বছরে এ ফান্ড গঠন করা হয়নি।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি অবন্টিত লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি। কোম্পানিটিতে ৯২ লাখ টাকার বেশি অবন্টিত লভ্যাংশ রয়েছে। এরমধ্যে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের ৫৪ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ১৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৪.৩২ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (২৪ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৩২.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন