ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সরকারকে ৪৫ কোটি শেয়ার দেবে রূপালি ব্যাংক

২০২৫ জুন ৩০ ১৩:১৮:৩৮
সরকারকে ৪৫ কোটি শেয়ার দেবে রূপালি ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি ব্যাংকের পরিচালনা পর্ষদ ইক্যুইটিকে শেয়ারে রুপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। যা সরকারের অনুকূলে বা অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হবে। এতে করে ব্যাংকটির শেয়ার সংখ্যা বাড়বে এবং কমে আসবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার ইক্যুইটিকে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি শেয়ারে রুপান্তর করা হবে। এই শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রুপান্তর করা হবে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই শেয়ার দেওয়া হবে।

এলক্ষ্যে আগামি ২৭ আগস্ট বিশেষ সাধারন সভা (ইজিএম) আয়োজন করেছে রুপালি ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য ২১ জুলাই রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন