ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

আইপিও ফান্ড ফেরত আনতে হবে, অন‍্যথায় ১০০ কোটি টাকা জরিমানা

২০২৫ জুলাই ২৩ ১৫:৪৫:৪৯
আইপিও ফান্ড ফেরত আনতে হবে, অন‍্যথায় ১০০ কোটি টাকা জরিমানা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রিজেন্ট টেক্সটাইলের আইপিও ফান্ডের ৮০.১১ কোটি টাকা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লীগ‍্যাছি ফ‍্যাশনে বিনিয়োগ করা হয়েছে। যা আগামি ৩০ দিনের মধ‍্যে ফেরত আনতে হবে, অন‍্যথায় ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। ৯৬৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজেন্ট টেক্সটাইলেল আইপিও ফান্ডের ৮০.১১ কোটি টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লীগ‍্যাছি ফ‍্যাশনের ৯৯% শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। এর ফলে রিজেন্ট টেক্সটাইলকে আগামী ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত/জমা প্রদানের আদেশ জারির সিন্ধান্ত নিয়েছে বিএসইসি।

ওই অর্থ ফেরত/জমা প্রদান করতে ব্যর্থ হলে রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানীর ৫ জন পরিচালক ইয়াকুব আলী, ইয়াসিন আলী, তানভীর হাবিব, মাশলুফ হাবিব ও সালমান হাবিবকে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা অর্থদন্ড আরোপ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে