বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার পাভেল
খেলাধূলা ডেস্ক : প্রথমে ছিলেন বাস্কেটবল খেলোয়াড়। তবে সেই কোর্ট ছেড়ে এবার ফুটবল মাঠে নেমেছেন পাভেল পদকোলজিন। আর ফুটবল খেলতে নেমেই আলোচনায় উঠে এসেছেন তিনি। যার পেছনে সবচেয়ে বড় কারণ তার উচ্চতা। ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি) লম্বা সুঠাম দেহের এই সাবেক এনবিএ খেলোয়াড়ের ফুটবল খেলার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার এখন বলা হচ্ছে তাকেই।
এক ভিডিওতে দেখা গেছে, প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঠেলে বল দখলের চেষ্টা করছেন পাভেল। পরে অবশ্য নিজে বল হারিয়ে ফেললে সেই খেলোয়াড়কে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন তিনি। আরেক ভিডিওতে দেখা যায়, দলের ড্রেসিংরুমে ঢুকতে মাথা বেশ নিচু করতে হচ্ছে তাকে। সতীর্থরা ঘাড় উঁচিয়ে অনেকটা আকাশের দিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলছিলেন।
বাস্কেটবলে নামডাক থাকলেও ফুটবলার ছিলেন না পাভেল। তিনি খেলেছেন যুক্তরাষ্ট্রের এনবিএ লিগের দল ডালাস ম্যাভেরিকসে। তবে বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভুগছেন পাভেল। এরপর দীর্ঘ বিরতি শেষে এবার পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন। ৪০ বছর বয়সী এই রাশিয়ানকে দেখে মনে হয় ফুটবল মাঠে এক দৈত্য নেমেছে! গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক হয়েছে তার।
২০১৮ সালে যাত্রা শুরু করে মিডিয়া ফুটবল ক্লাব আমকাল মস্কো। ক্লাবটির খেলোয়াড়রা মূলত সেলেব্রিটি হলেও রাশিয়ান কাপ আসরটি পুরোপুরি অপেশাদারদের নয়। রাশিয়ান ফুটবল ইউনিয়নের অনুমতি নিয়ে এখানে পেশাদার ও অপেশাদার খেলোয়াড় একসঙ্গে অংশ নেন। সেই সুযোগেই মাঠে নামলেন পাভেল। ফুটবল মাঠে নামার মাধ্যমে একটি অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার এখন পাভেল পদকোলজিন। তার আগে সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)। ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিনের উচ্চতা ২.১০ মিটার।
আবার জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশের উচ্চতা ২.১৪ মিটার বলে জানিয়েছে অন্য একটি মাধ্যম। কিন্তু ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল। গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার লম্বা তিনি। এনবিএ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি পাভেল। ২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফটে ২১তম খেলোয়াড় হিসেবে নিয়েছিল।
পরবর্তীতে পাভেলকে ডালাস ম্যাভেরিকসে পাঠানো হয়। ডালাসের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন। পরে দেশে ফিরে রাশিয়ান সুপার লিগে খেলা শুরু করেন। কালুগার বিপক্ষে ম্যাচে শুরুতে ব্যাকলাইনে খেলেছেন তিনি। ১৯ মিনিট পর তাকে তুলে নেওয়া হয়। তবে একটি কর্নার কিকে হেডে গোলের সুযোগ পেয়েছিলেন পাভেল, অতিরিক্ত লম্বা হওয়ার কারণে সেটি কাজে লাগাতে পারেননি।
ম্যাচটি ১-০ গোলে জিতেছে পাভেলের দল আমকাল। ম্যাচ শেষে ‘বাজা নিউজ’কে পাভেল বলেছেন, ‘এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না, কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’
পাঠকের মতামত:
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














