ডমিনেজ স্টিল থেকে মতিউর চক্রের টাকা ছাড়া ১.০৭ কোটি প্লেসমেন্ট শেয়ার গ্রহণ!
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আলোচিত প্লেসমেন্টহোল্ডার ছাগল কাণ্ডের মতিউর রহমান। যার নেতৃত্বাধীন চক্র বিভিন্ন দূর্বল ও অযোগ্য কোম্পানিকে শেয়ারবাজারে আনার দায়িত্ব হিসেবে টাকা ছাড়া কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার নিয়ে থাকে। যে কারনে এরইমধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ার নেওয়ার অপরাধে শাস্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই চক্রটি দূর্বল ডমিনেজ স্টিলকেও শেয়ারবাজারে এনেছে এবং টাকা ছাড়া ১ কোটি ৭ লাখ প্লেসমেন্ট শেয়ার নিয়েছে। যার দর ১০ কোটি ৭০ লাখ টাকা।
মতিউর রহমান আইপিও নিয়ে বিনা পয়সায় প্লেসমেন্ট শেয়ার নেওয়ার একটি চক্র। এরা নিজেদের সংশ্লিষ্ট ইস্যু ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন দূর্বল কোম্পানি কোম্পানির আর্থিক হিসাব ফুলিয়ে ফাঁপিয়ে শেয়ারবাজারে আনে। এক্ষেত্রে তারা নামধারী নিরীক্ষকের সহযোগিতা নেয়। এক কথায় চক্রটি একটি কোম্পানিকে শেয়ারবাজারে আনার পুরো দায়িত্ব নেয়। বিনিময়ে টাকা ছাড়া প্লেসমেন্ট শেয়ার নেয়। যেসব শেয়ার আইপিওতে আসার আগে ইস্যু করা হয়।
একইভাবে মতিউর চক্রের হাত ধরে শেয়ারবাজারে আসে ডমিনেজ স্টিল। আর্থিক হিসাবে মুনাফা ও সম্পদ অতিরঞ্জিত করে শেয়ারবাজারে আনা হয় এ কোম্পানিটিকে। এর বিনিময়ে কোম্পানিটি থেকে মতিউর চক্র ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার নিয়েছে। এসব শেয়ারও একমি পেস্টিসাইডসের মতো টাকা ছাড়াই নিয়েছে বলে সন্দেহ সংশ্লিষ্টদের। যা তদন্ত করলেই একমি পেস্টিসাইডসের মতো আসল তথ্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক অর্থ বাণিজ্যকে বলেন, মতিউর চক্রটি যে পুরো আইপিও প্রক্রিয়া করে, এ খবর অনেকেই জানে। তারা বিভিন্ন অযোগ্য কোম্পানির আর্থিক হিসাবকে কৃত্রিমভাবে সাজিয়ে শেয়ারবাজারে আনে। এর বিনিময়ে কোম্পানি থেকে শেয়ার নেয়। শুধু যে তারাই নেয়, এমনও না। কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরাও নেয়। যার প্রত্যক্ষ সহযোগিতা করে বিগত শিবলী কমিশন। তবে এখন সময় এসেছে সেসব অনিয়মের বিচার করা। এজন্য মতিউর চক্রের শেয়ার নেওয়া সব কোম্পানির বিষয়ে তদন্ত করা অতি জরুরী।
ডমিনেজ স্টিলকে শেয়ারবাজারে আনা ও প্লেসমেন্ট শেয়ার নেওয়ার জন্য আইপিওতে আবেদন দাখিলের আগে অস্বাভাবিকভাবে পরিশোধিত মূলধন বাড়ানো হয়। কোম্পানিটির ওই সময় মাত্র ১০ মাসের ব্যবধানে (২০ মে ২০১৮-৩১ মার্চ ২০১৯) ১ লাখ ৭৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৫ কোটি টাকা করা হয়।
প্রসপেক্টাসের ২০ পৃষ্টা অনুযায়ি, ৬৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৯.৯৭ শতাংশ শেয়ারবাজারে আসার আগে ১০ মাসে ইস্যু করে ডমিনেজ। ওইসময় পরিচালকেরা নিজেদের পাশাপাশি অন্যদের মধ্যে অনেক প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে। এরপরে আইপিওতে ৩০ কোটি টাকা সংগ্রহ করে।
ওই অস্বাভাবিক মূলধন বৃদ্ধির মধ্যে মো. মতিউর রহমান ৫.৫০ লাখ, মো. আফজাল হোসেন ৮.৭৫ লাখ, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ৯.৭৭ লাখ, জাভেদ এ মতিন ১.০০ লাখ, বেঙ্গল অ্যাসেটস হোল্ডিংস লিমিটেড ২১.৯৮ লাখ, চিটাগাং পেস্টিসাইডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড ৩০.০০ লাখ ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০.০০ লাখ শেয়ার নেয়। এছাড়া মতিউরের মালিকানাধীন গ্লোবাল সুজ ১০ লাখ ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ১০ লাখ প্লেসমেন্ট শেয়ার নেয়।
এরা একমি পেস্টিসাইডস থেকেও প্লেসমেন্ট শেয়ার নেয়। যার বিপরীতে কোন টাকা দেয়নি বলে বিএসইসির গঠিত তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে আসে। এজন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এছাড়া শেয়ারবাজারে আসার আগে একমি পেস্টসাইডের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রসপেক্টাসে মিথ্যা বা অসংগত তথ্য দাখিলের মাধ্যমে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে বলে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রি-আইপিও-কালিন কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির বাস্তব আর্থিক অবস্থা সন্নিবেশিত করতে ব্যর্থ হওয়ার কারণে নিরীক্ষক শিরাজ খান বসাক অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় এনফোর্সমেন্ট প্রক্রিয়া শুরু করেছে বিএসইসি।
একইভাবে ডমিনেজ স্টিলের আর্থিক হিসাবেও ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট ও নিরীক্ষক আশরাফ উদ্দিন অ্যান্ড কোং তাদের অর্পিত দায়িত্ব পালন করেনি। যে কারনে আইপিওর আগে টানা মুনাফা বাড়তে থাকা কোম্পানিটি এখন নিয়মিত কমতে কমতে তলানিতে।
প্রসপেক্টাসে দেওয়া তথ্য অনুযায়ি, কোম্পানিটির ২০১৪-১৫ অর্থবছরের ৭ কোটি ৯৪ লাখ টাকার মুনাফা টানা বেড়ে ২০১৮-১৯ অর্থবছরে হয় ৯ কোটি ৬৭ লাখ টাকা। এই টানা উত্থান কোম্পানিটির তালিকাভুক্ত হওয়া ২০২০-২১ অর্থবছর পর্যন্ত স্থায়ী ছিল। তবে এরপরেই ঘটে বিপত্তি। তালিকাভুক্ত হওয়া ২০২০-২১ অর্থবছরে মুনাফা দেখানো ১০ কোটি ৬৯ লাখ টাকার মুনাফা টানা কমে ২০২৪-২৫ অর্থবছরে নেমে এসেছে ৫১ লাখে।
এ বিষয়ে কোম্পানি থেকে পাঠানো এক মেইলে জানানো হয়, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির শেয়ার ক্রয় করার ক্ষমতা থাকেএবং আপনার উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সাধারণ বিনিয়োগকারী অংশ বাদে অন্য কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। এছাড়াও, আমাদের মুনাফার অবস্থান সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সে বিষয়েও আমরা ভিন্নমত পোষণ করি। উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সকল ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করেছে। এর ফলস্বরূপ, কোম্পানির নতুন প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা আমাদের মুনাফা ও অগ্রগতিকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করেছে।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান
- ব্লক মার্কেটে ৫৯ কোটি টাকার লেনদেন
- পতনে নামল শেয়ারবাজার
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- শেয়ারবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বৃদ্ধি
- সাইফ পাওয়ারটেকের ৩৩% দর বৃদ্ধি
- আইপিডিসি ফাইন্যান্সের নয় কার্যদিবসে ৪৪% দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান কমেছে ৬৭ শতাংশ
- বার্জার পেইন্টসের ৫২৫% লভ্যাংশ ঘোষনা
- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে বিতর্কে সোনম!
- কত মোটা হয়ে গেছ!
- করছাড় নয়, সেবার মানোন্নয়নেই পরিবর্তন সম্ভব
- আলিবাবার বিনিয়োগ কৌশলে পরিবর্তন: চাপে দারাজ বাংলাদেশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- এবার সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত
- আতঙ্ক নয়, লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ ইসলামী ব্যাংকের
- শেয়ারবাজারে উত্থান অব্যাহত
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- আগামীকাল ২ কোম্পানির লেনদেন বন্ধ
- লাফার্জ হোলসিমের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আইপিডিসি ফাইন্যান্স
- সিকদার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১০ শতাংশ
- সিকদার ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- ফের ক্যামেরার নেপথ্যে আরিয়ান খান
- বিবাহবিচ্ছেদ নয়, সম্পর্ক রক্ষার চেষ্টায় বিজয়–সঙ্গীতা
- পুরো পর্ষদ বাতিল, দায়িত্ব নিলো কেন্দ্রীয় ব্যাংক
- বাজেট শেয়ারবাজারবান্ধব: সিএসই
- ২ হাজার ৬৭০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে বড় উত্থান
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বিডি থাই অ্যালুমিনিয়াম
- দুলামিয়া কটনের ৫১% দর বৃদ্ধি
- গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না সানলাইফ ইন্স্যুরেন্স
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- মূলধন ও সম্পদ ব্যবস্থাপনায় বিধি লঙ্ঘন, চাপে অগ্রণী ইন্স্যুরেন্স
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- বাজেট শেয়ারবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব
- চাপে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা
- বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি
- দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের
- ‘এদের মধ্যে পাকিস্তানপ্রেম বেশি’
- একাধিক বক্সঅফিস ব্যর্থতার পর সিদ্ধান্তে পরিবর্তন
- বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৯৬৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কমল, গহনা কিনতে ব্যয় কমবে
- যেসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যেগুলো কমার সম্ভাবনা
- বাজেট প্রতিক্রিয়া: শেয়ারবাজার হবে গতিশীল ও বিনিয়োগবান্ধব
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ইরান-আমেরিকার যুদ্ধের মধ্যে সামান্য উত্থান
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- রবিবার দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- রবিবার লেনদেনে ফিরবে ৩ কোম্পানি
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- সোনার ভরি কমল প্রায় ২০ হাজার টাকা
- আইপিও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হবে
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ১৬ শতাংশ
- এপিএসসিএল বন্ডের কূপণ রেট ঘোষণা
- তিন কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














