ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা

২০২৬ মে ০৯ ২২:২৮:৩০
উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা

কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার একদিন পর আবারও চালু হলো ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। এরপর কয়েকদিন ধরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়। সব প্রস্তুতি শেষে শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানাটি চালু থাকলে বর্তমানে দৈনিক ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব।

উল্লেখ্য, অ্যামোনিয়ার সংকটের কারণে গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নির্মাণকাজ শেষ করে ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন করে আসছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে