ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সোহমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের মামলা

২০২৬ মে ২৩ ০৯:০০:১১
সোহমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের মামলা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-এর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণ দাস নামে এক প্রযোজক শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীকে অগ্রিম হিসেবে ১৫ লাখ টাকা প্রদান করা হয়। চুক্তি অনুযায়ী সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি কোনো সময় বা ‘ডেট’ দেননি। ফলে দীর্ঘদিন পার হলেও সিনেমাটির কাজ শুরু করা সম্ভব হয়নি।

এরই মধ্যে লকডাউনসহ নানা প্রতিকূল পরিস্থিতিতে প্রযোজক তরুণ দাস চরম আর্থিক সংকটে পড়েন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালে সোহম চক্রবর্তী বিধায়ক হওয়ার পর টাকা ফেরত চেয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অর্থ ফেরত না দিয়ে উল্টো প্রযোজককে অপমান ও ভয়ভীতি প্রদর্শন করেন।

প্রযোজক তরুণ দাস অভিযোগ করে বলেন, “একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে আমি তাকে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু এতদিনেও তিনি সিনেমার জন্য কোনো ডেট দেননি। এখন আর্থিক সংকটের কারণে টাকা ফেরত চাইলে তিনি তা দিচ্ছেন না, বরং আমাকে হুমকি দিচ্ছেন।”

তিনি আরও জানান, “এতদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় অভিযোগ জানানোর সাহস পাইনি। সরকার বদলানোর পর ন্যায়বিচারের আশায় থানার দ্বারস্থ হয়েছি। তাই বাধ্য হয়েই মামলা করেছি।”

ঘটনাটি নিয়ে টালিউড অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো সোহম চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন