পাকিস্তানের ইতিহাস বদলাতে চান শান মাসুদ
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ডিসেম্বর পার্থে পাকিস্তানের ৩৫তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নামবেন শান মাসুদ। অস্ট্রেলিয়ায় টেস্ট অধিনায়কত্ব করা ১২তম পাকিস্তানি অধিনায়ক হবেন তিনি। তাঁর পূর্বসূরি ১১ জন যা করতে পারেননি, মাসুদ করতে চান সেটিই—অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়।
১৯৬৪ সালে হানিফ মোহাম্মদের নেতৃত্বে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যায় পাকিস্তান, শেষ চার বছর আগে অধিনায়ক ছিলেন আজহার আলী। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১৩টি টেস্ট সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। শুধু সিরিজ কেন, এখন পর্যন্ত সেখানে ৩৭টি টেস্ট খেলা হয়েছে, তারা জিতেছে মাত্র ৪টি। তবে শেষ জয়টি এসেছে ২৮ বছর আগে। ‘ডাউন আন্ডার’-এ টানা ১৪টি হারের রেকর্ড নিয়েই এবার যাচ্ছে পাকিস্তান।
মাসুদ বদলাতে চান সেই রেকর্ডই। দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নতুন অধিনায়ক বলেন, ‘আপনি যখন ইতিহাসে কোনো কিছু অর্জন করেননি, তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। ফলে আমরা পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফল আনার চেষ্টা করব।’
বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক রদবদল এসেছে পাকিস্তান দল ও টিম ম্যানেজমেন্টে। তিন সংস্করণের অধিনায়কত্বের পদ থেকে বাবর সরে দাঁড়ানোর পর টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় মাসুদকে।
অধিনায়ক হিসেবে নিজের সামগ্রিক লক্ষ্যের কথা তিনি জানিয়েছেন এভাবে, ‘দেশই সবার আগে, কিন্তু প্রতিদিনের ফলের ওপর নির্ভর করলেই সমস্যা তৈরি হয়। আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যেটি আমাদের সমর্থকেরা উপভোগ করতে পারে। আমাদের সমর্থকেরা প্রচেষ্টা ও লড়াই চায় আমাদের কাছ থেকে এবং প্রতিদিনের ফলের চেয়ে সেটিই বেশি গ্রহণযোগ্য তাদের কাছে।’
মাসুদ এরপর বলেন, ‘আমাদের সমর্থকদের চাহিদার সঙ্গে যায় এমন ব্র্যান্ড ও স্টাইলের ক্রিকেট খেলতে চাই। তেমন করতে পারলে ফল আসবে।’
শেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তার আগে ২০১৬ সালে প্রথম ও শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তারা হেরেছিল ৩৯ রানে। আগের দুটি সিরিজের দিকে ফিরে তাকিয়ে মাসুদ এবারের লক্ষ্য প্রসঙ্গে বলেন, ‘২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে আমরা গ্যাবা টেস্টে জেতার কাছে গিয়েছিলাম। ২০১৯ সালেও ব্যাটিংয়ে ভালো করেছিলাম। যদিও সেটির উন্নতি করতে চাই আমরা। শেষবার আমরা ২০ উইকেট নেওয়ার ধারেকাছেও যেতে পারিনি। আমরা এবার ৪০০-এর ওপর রান করা এবং ২০ উইকেট নেওয়ার চেষ্টা করব। এটিই আমাদের লক্ষ্য। তবে বাকি কৌশলগত সিদ্ধান্ত সেখানকার কন্ডিশন পর্যালোচনা করেই নেওয়া যাবে শুধু, কারণ আগে থেকে কৌশলের কথা বলে লাভ নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে পাকিস্তান। তাদের এবারের প্রতিপক্ষ শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, যারা সম্প্রতি জিতেছে ৫০ ওভারের বিশ্বকাপও। তবে এ সিরিজের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছে তাঁর দল, মাসুদের দাবি এমন।
মাসুদ বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ান কন্ডিশন অনুকরণ করতে চেয়েছি, যাতে বাউন্সি পিচ ছিল। আমরা ঘাস রেখে দিয়েছিলাম, গতি ও বাউন্স আনতে সে অনুযায়ী রোল করেছি। ম্যাচ পরিস্থিতিতে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করা বোলারদের ডেকেছি।’
এ সফরে অস্ট্রেলিয়ায় কোচিং করানো সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম হোলিওককে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাঁর নিয়োগ কাজে দেবে বলে আশা মাসুদের।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি আসছে
- ইংল্যান্ডে ফেরা নিয়ে বড় আভাস দিলেন হ্যারি কেইন
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন
- এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর উত্থান
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- রবিবার লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- রবিবার প্রিমিয়ার লিজিংয়ের লেনদেন বন্ধ
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- মিথুন নিটিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৩.৩৫ লাখ কোটি
- ‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
- ‘ক্যামেরার দিকে সালমান তাকালেই ম্যাজিক ঘটে’
- সংকটে বুক বিল্ডিংয়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করা এস্কয়ার নিট
- স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ
- এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন
- দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, বললেন ক্যারি
- ডারউইন জয়ের পর র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
- শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন
- আজও লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে রিলায়েন্স ওয়ান
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার
- ‘বিজেপির আইটি সেল টাকা দিয়ে আমার মেয়েকে ট্রোল করে’: শত্রুঘ্ন
- বদলাচ্ছে অর্থবছর, বাড়তে পারে উন্নয়নকাজের গতি
- ৩০ বছরের চুক্তিতে খুলছে দুই বন্ধ টেক্সটাইল মিল
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, পাঁচজনের বেতন অবনমন
- শেষ দিনে ভারতের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান
- ফারুক কেন ছিলেন অন্যদের চেয়ে আলাদা
- সেনা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- হাজী আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














