ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল

২০২৬ জুন ২৫ ০৮:৫২:৩৬
গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল

সব সমালোচনার জবাব দিয়ে সি গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের নক-আউট পর্বে উঠেছে ব্রাজিল। শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে দুটি গোল করে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েন রিয়াল মাদ্রিদ তারকা। অন্য গোলটি করেন মাথেস কুনিয়া।

৭৬ মিনিটে দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার জুনিয়র। যদিও তার নামার পর আর গোল পায়নি ব্রাজিল। গোলরক্ষক আলিসন–এর দৃঢ়তায় ক্লিন শিট রেখে মাঠ ছাড়ে সেলেসাওরা।

সি গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ৪–২ গোলে হারিয়ে নক-আউট নিশ্চিত করেছে মরক্কো। তিন ম্যাচে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান (৭) হলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ সেরা হয় ব্রাজিল।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন