ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি

২০২৬ জুলাই ১৬ ১৭:৩৭:২৪
ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই চলতি বছরের মে মাস থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা।

তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ১২ জুলাই সিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই দরবৃদ্ধিকে যৌক্তিক করতে পারে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, কোম্পানিটির শেয়ারের দাম গত দুই মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ১১ মে কোম্পানিতে শেয়ার দাম ছিল ১২.৮০ টাকায়। আর গত ১৫ জুলাই কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২১ টাকায়। ফলে দুই মাসের ব্যবধানে কোম্পানি শেয়ারের দাম বেড়েছে ৮.২০ টাকা বা ৬৪.০৬ শতাংশের বেশি

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন