ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

এবার পতন দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ জুলাই ২৬ ১৮:১৬:৫২
এবার পতন দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ বড় পতনে শেষ হয়েছিল শেয়ারবাজার। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়েছে। এছাড়া লেনদেন ৮০০ কোটির নিচে নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৮৪ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৬৭ পয়েন্ট ও বুধবার ২৮ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৭৮০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৫৮ কোটি ২৪ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬ টি বা ২৯.৮২ শতাংশের। আর দর কমেছে ২৪০ টি বা ৬১.৭০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৪৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৩৪ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৭৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৫৮ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন