শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শ কার্যক্রমকে আরও নিয়ন্ত্রিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিদ্যমান নীতিমালায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গবেষণা বিশ্লেষক বিধিমালা পর্যালোচনা করে একটি আধুনিক বিনিয়োগ পরামর্শ কাঠামোর সুপারিশ প্রণয়নে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিএসইসির আইন বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন কমিশনের কাছে জমা দিতে হবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বর্তমানে গবেষণা বিশ্লেষকদের জন্য একটি বিধিমালা থাকলেও সেখানে নিবন্ধন, অনুমতিপত্র প্রদান, নবায়ন এবং কার্যকর তদারকির পূর্ণাঙ্গ কাঠামো নেই। ফলে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান কমিশনের অনুমোদন ছাড়াই বিনিয়োগ-সংক্রান্ত পরামর্শ দিয়ে আসছেন।
তিনি বলেন, কমিশনের লক্ষ্য হলো এমন একটি আধুনিক নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা, যেখানে বিনিয়োগ পরামর্শকদের বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় এনে অনুমতিপত্র প্রদান, নির্ধারিত সময় পরপর নবায়ন, বিধি প্রতিপালন এবং জবাবদিহি নিশ্চিত করা হবে। এর ফলে বিনিয়োগকারীরা গবেষণাভিত্তিক ও নির্ভরযোগ্য পরামর্শ পাবেন এবং শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত এবং সহকারী পরিচালক মেহরান আলী, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
বর্তমানে কার্যকর গবেষণা বিশ্লেষক বিধিমালা-২০১৩ অনুযায়ী গবেষণা বিশ্লেষকদের সংজ্ঞা, যোগ্যতা, গবেষণা প্রতিবেদন প্রকাশের মানদণ্ড, স্বার্থের সংঘাত, বিধিনিষেধ এবং গবেষণা পরিচালনার নীতিমালা নির্ধারণ করা রয়েছে। এসব বিধির আওতায় গবেষণা বিশ্লেষকরা তালিকাভুক্ত কোম্পানি, বিভিন্ন শিল্পখাত এবং সামগ্রিক শেয়ারবাজার নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করতে পারেন।
তবে বিদ্যমান বিধিমালায় গবেষণা বিশ্লেষকদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন, অনুমতিপত্র গ্রহণ, নবায়ন এবং নিয়মিত বিধি প্রতিপালন নিশ্চিত করার সুস্পষ্ট বিধান নেই। ফলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কমিশনের অনুমোদন ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ পরামর্শ দিয়ে আসছেন, যাদের কার্যক্রম কার্যকরভাবে তদারকি করা কঠিন হয়ে পড়েছে।
এ বাস্তবতায় কমিশন গবেষণা বিশ্লেষক বিধিমালাকে আরও শক্তিশালী করে একটি পূর্ণাঙ্গ বিনিয়োগ পরামর্শ কাঠামো গড়ে তুলতে চায়। সম্ভাব্য নতুন নীতিমালায় বিনিয়োগ পরামর্শকদের জন্য নির্দিষ্ট যোগ্যতা, বাধ্যতামূলক নিবন্ধন বা অনুমতিপত্র, নির্ধারিত সময় পরপর নবায়ন, নিয়মিত বিধি প্রতিপালন, গবেষণাভিত্তিক পরামর্শ প্রদান, নৈতিক মানদণ্ড অনুসরণ এবং কমিশনের সরাসরি তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে।
নতুন কাঠামো কার্যকর হলে ব্যক্তি বিনিয়োগকারীরা কমিশনের নিবন্ধিত ও অনুমোদিত বিনিয়োগ পরামর্শকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ-সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। তবে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ও কর্তৃত্ব সম্পূর্ণভাবে বিনিয়োগকারীর কাছেই থাকবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দেশে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অননুমোদিতভাবে শেয়ার কেনাবেচার পরামর্শ দেওয়ার প্রবণতা বেড়েছে। অনেক ক্ষেত্রে এসব পরামর্শ বিভ্রান্তিকর বা স্বার্থসংশ্লিষ্ট হওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নতুন নিয়ন্ত্রক কাঠামো কার্যকর হলে এ ধরনের অনিয়ন্ত্রিত কার্যক্রম কমবে এবং বিনিয়োগ পরামর্শ খাত আরও পেশাদার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন
- এসএমই উদ্যোক্তাদের শেয়ারবাজারে আসতে বিএসইসি-এসএমই ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ
- বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে
- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
- ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
- সূচকে পতনে, লেনদেনে উত্থান
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আর্গন ডেনিমস
- ১০০ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- ইউনিলিভারের মুনাফায় ধস
- রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ৩০ শতাংশ
- উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ
- ক্যাপিটেক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস কমেছে ৯১ শতাংশ
- ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক
- এসিআই গঠন করছে নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান
- আইপিডিসির মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- আইডিএলসি ফাইন্যান্সের অর্ধবার্ষিকে ২৮ কোটি টাকার মুনাফা বেড়েছে
- আইসিবি ইসলামীক ব্যাংকের লোকসান বেড়েছে ৭১ শতাংশ
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ
- ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- Price Sensitive information of United Commercial Bank PLC
- তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা
- লুজারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে আর্গন ডেনিমস
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- মঙ্গলবারও শেয়ারবাজারে বড় উত্থান
- ডিএসইকে তলব বিএসইসির
- ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ডমিনেজ
- ভিআইপিবির দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
- মেঘনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- বাটা সু’র মুনাফা বেড়েছে ৮৬ শতাংশ
- ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ১৩২ শতাংশ
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬ শতাংশ
- বে- লিজিংয়ের লোকসান কমেছে ৪৭ শতাংশ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
- সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ
- লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- কেয়া কসমেটিকসের সংকটের অনুসন্ধানে ৪ সংস্থা
- ঋণসংকটে পোশাক খাত, বাড়ছে উদ্যোক্তাদের চাপ
- ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশার শেয়ারবাজারে অযোগ্য
- লুজারের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ফারইস্ট নিটিং
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন














