ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

২০২৬ আগস্ট ১০ ১৬:১৫:২৪
ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১০ আগস্ট) ব্লক মার্কেটে ৪৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ৬৯৫ টি শেয়ার ৭৫ বার হাত বদলের মাধ্যমে ৪২ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৬ কোটি ৩০ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ২ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন