দিনুশার ব্যাটে ভারতের জয় হাতছাড়া, কলম্বো টেস্ট ড্র
খেলাধুলা ডেস্ক : জয়টা প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল ভারতের। শ্রীলঙ্কার শেষ চার উইকেট তুলে নিতে পুরো একটি দিন হাতে পেয়েছিল শুবমান গিলের দল। কিন্তু সোনাল দিনুশার দুর্দান্ত প্রতিরোধে শেষ পর্যন্ত সেই জয় আর পাওয়া হয়নি।
কলম্বো টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৮১.২ ওভার বোলিং করেও শ্রীলঙ্কার শেষ চার উইকেট নিতে পারেনি ভারত। দিনুশার অপরাজিত ১৩৩ রানের ইনিংসে ভর করে ম্যাচটি ড্র করেছে স্বাগতিকেরা। দুই টেস্টের সিরিজ ভারত জিতেছে ১–০ ব্যবধানে।
ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করেছিল তারা। দুই ইনিংস মিলিয়ে লিড ছিল মাত্র ১৬ রান।
সেখান থেকেই শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন দিনুশা। আগের দিন ৭ রানে অপরাজিত থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান শুরু থেকেই দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। ভারতের অধিনায়ক একের পর এক বোলার ও ফিল্ডিং পরিবর্তন করেও তাঁর উইকেট বের করতে পারেননি।
সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থার সঙ্গে দিনুশার ১১২ রানের জুটি শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর ভিত গড়ে দেয়। ৪০.২ ওভার স্থায়ী সেই জুটিতে নুয়ান্থা করেন ৪৬ রান। এরপর প্রবাত জয়াসুরিয়া দ্রুত ফিরে গেলেও লাহিরু কুমারা দিনুশাকে দারুণ সঙ্গ দেন।
লাহিরু ১৫ ওভার বা ৯০ বল মোকাবিলা করেন। দিনুশার সঙ্গে তাঁর জুটিটি স্থায়ী হয় ২৮ ওভার। এই সময়েই টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন দিনুশা। চলতি সিরিজে এটি তাঁর তৃতীয় শতক।
লাহিরু জাদেজার বলে আউট হওয়ার পরও থামেননি দিনুশা। আসিতা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান। আসিতা কোনো রান না করলেও ২৪ বল টিকে থেকে দিনুশাকে সঙ্গ দেন।
শ্রীলঙ্কার লিড ২১৬ রানে পৌঁছে গেলে ম্যাচে হার এড়ানো নিশ্চিত হয়ে যায়। এরপর ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ভারতের সামনে জয় পাওয়ার মতো পর্যাপ্ত সময় না থাকায় শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়। নির্ধারিত সময়ের ১৭ ওভার আগেই শেষ হয় ম্যাচ।
ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাই এগিয়ে এসে দিনুশাকে অভিনন্দন জানান। শ্রীলঙ্কার কোচ গ্যারি কারস্টেনও মাঠে ছুটে এসে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানকে জড়িয়ে ধরেন।
একসময় যে ম্যাচে শ্রীলঙ্কার হার ছিল প্রায় নিশ্চিত, দিনুশার ব্যাটে সেটিই শেষ পর্যন্ত হয়ে উঠল স্মরণীয় এক ড্র। ভারতের সিরিজ জয়ের ব্যবধান তাই ২–০ নয়, ১–০-তেই থেমে গেল।
পাঠকের মতামত:
- দিনুশার ব্যাটে ভারতের জয় হাতছাড়া, কলম্বো টেস্ট ড্র
- বাংলাদেশের জয়কে বড় সতর্কবার্তা বললেন স্টিভ ওয়াহ
- নাভানা ফার্মার পরিচালনা পর্ষদে আগের সদস্যরাই থাকছেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফাইন ফুডস
- লেনদেন নামল ৫ মাসের মধ্যে সর্বনিম্নে
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্কের গুঞ্জন, যা বললেন নির্মাতা
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানা গেল
- নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম
- স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায় : ভিতরে সংকট
- ২ কোটি টাকা পর্যন্ত বিক্রিতে টার্নওভার কর নেই
- মুন্নু অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদনে অসংগতি, তদন্তে ডিএসই
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ব্রাজিলকে আনতে সরকারি অর্থ নয়, স্পনসর চান ক্রীড়া প্রতিমন্ত্রী
- ফলোঅন এড়ানোর লড়াইয়ে দিনুশার একার প্রতিরোধ
- আরএকে সিরামিকসের ৯ লাখ শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা
- অর্থনীতিতে স্বস্তির আভাস, তবে সংকট কাটেনি: এমসিসিআই
- ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে মেঘনা ব্যাংক
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ‘কফি উইথ কর্ণ ৯’-এর প্রথম অতিথি সলমন, থাকবেন একাই
- ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর দ্বিতীয় সিজনে কি ফিরছেন আরিয়ান?
- চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে
- এলডিসি উত্তরণে রাজস্ব ও ব্যাংক খাতে বড় সংস্কারের পরিকল্পনা
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন, অগ্রাধিকার পাবে পাঁচটি ঝুঁকির বিষয়
- টেস্টে বাংলাদেশের বিপক্ষে আরও সিরিজ চান ক্যারি
- দুই কারণে ফিফার সভাপতি হতে চান না সেফেরিন
- লুজারের শীর্ষে ফু-ওয়াং ফুড
- গেইনারের শীর্ষে একমি পেস্টিসাইড
- ব্লক মার্কেটে লেনেদেন তলানীতে
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সোমবারও শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ফেরোজুর রহমান
- কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- এমারেল্ড অয়েলের চেয়ারম্যান মিয়া মামুন, এমডি আশরাফুল আলম
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি
- আবারও ক্যানসার শনাক্ত, কঠিন লড়াইয়ে সামিয়া আফরিন
- ‘টক্সিক’-এর জন্য ভোর ৬টা থেকে শো
- বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
- নজরে মার্চেন্ট ব্যাংক : ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’ : শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- দুই দিনেই টেস্ট হার, লজ্জার নতুন রেকর্ড বাংলাদেশের
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে বড় পতনে সপ্তাহ শুরু
- ছয় মাসের জন্য কারখানা বন্ধ করছে ফু-ওয়াং ফুড
- রূপালি লাইফের উদ্যোক্তার ৩ লাখ শেয়ার বেচবে
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
- বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
- এসবিআইয়ে চারবারের পর নগদ তুলতে গুনতে হবে বাড়তি মাশুল
- সম্পর্ক টেকানোর রহস্য জানালেন প্রিয়াঙ্কা
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- স্বর্ণের দাম ভরিতে আরও ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল
- মূলধন ঘাটতি কাটাতে সময় চায় মার্চেন্ট ব্যাংকগুলো
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














