ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

আবারও পতনে সপ্তাহ শুরু

২০২৬ আগস্ট ৩০ ১৬:৪২:৪৬
আবারও পতনে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহও পতনে শুরু হয়েছে। আগের দুই সপ্তাহ সেই পতন বুধবার পর্যন্ত অব্যাহত ছিল। এছাড়া ও দুই সপ্তাহেরই শেষ কার্যদিবসে উত্থান হয়েছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (৩০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬১৪ পয়েন্টে। যা গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৭ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫১ কোটি ২ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৯ টি বা ১২.৫০ শতাংশের। আর দর কমেছে ৩০৯ টি বা ৭৮.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ১১.০০ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২ টির, কমেছে ১১২ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৯১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৫ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন