অ্যাপলের নতুন সিইওর বেতন ৬৮০ কোটি টাকা
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন জন টার্নাস। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনায় এসেছে তাঁর পারিশ্রমিকের বিশাল অঙ্ক। নতুন সিইও হিসেবে চলতি অর্থবর্ষে টার্নাসের সম্ভাব্য মোট ‘টার্গেট কম্পেনসেশন’ ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬৮০ কোটি টাকার বেশি।
অর্থাৎ, গড়ে হিসাব করলে টার্নাসের বার্ষিক প্যাকেজের মূল্য দাঁড়ায় মাসে প্রায় ৫৭ কোটি টাকা। তবে এই পুরো অর্থ নগদ বেতন নয়; এর বড় অংশই শেয়ার বা স্টক অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হবে।
অ্যাপলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া নথিতে টার্নাসের নতুন পারিশ্রমিকের তথ্য প্রকাশ করা হয়েছে।
বেতন ৩৫ কোটি, শেয়ারেই শত শত কোটি
নতুন সিইও হিসেবে টার্নাসের মূল বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৫ কোটি টাকা। তবে তাঁর পারিশ্রমিকের সবচেয়ে বড় অংশ আসবে শেয়ার পুরস্কার থেকে।
২০২৭ অর্থবর্ষের জন্য টার্নাসকে প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের স্টক অ্যাওয়ার্ড দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৬৪৫ কোটি টাকা।
অর্থাৎ, বেতন হিসেবে যে অর্থ পাবেন, তার তুলনায় শেয়ার পুরস্কারের মূল্য প্রায় ১৮ গুণের বেশি।
তবে এই স্টক অ্যাওয়ার্ডের প্রকৃত মূল্য স্থির নয়। অ্যাপলের শেয়ারের বাজারদর বাড়লে এর মূল্যও বাড়বে, আবার শেয়ারের দাম কমলে কমে যাবে।
পারফরম্যান্স ভালো হলে বাড়বে আয়
টার্নাসের ২০২৭ অর্থবর্ষের বড় ইকুইটি পুরস্কারের ৭৫ শতাংশ হবে কর্মক্ষমতাভিত্তিক রেস্ট্রিক্টেড স্টক ইউনিট (আরএসইউ)। এই অংশের মূল্য নির্ভর করবে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অ্যাপলের শেয়ারহোল্ডারদের মোট আয় কেমন হয়, তার ওপর।
বাকি ২৫ শতাংশ সময়ভিত্তিক আরএসইউ হিসেবে দেওয়া হবে। চার বছর ধরে সমান অর্ধবার্ষিক কিস্তিতে এই শেয়ার পাওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া ২০২৬ অর্থবর্ষে দায়িত্ব পালনের সময়ের অনুপাতে টার্নাস প্রায় ২৫ লাখ ডলার মূল্যের আরএসইউ পাবেন।
টিম কুকের প্যাকেজও শত কোটি টাকার
অ্যাপলের সাবেক সিইও টিম কুক এখন নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে তাঁর বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা।
এর পাশাপাশি ২০২৭ অর্থবর্ষের জন্য কুক পাবেন প্রায় ৪ কোটি ৫০ লাখ ডলার মূল্যের স্টক অ্যাওয়ার্ড, যার বাংলাদেশি মূল্য প্রায় ৫২৫ কোটি টাকা।
অর্থাৎ, নির্বাহী চেয়ারম্যান হিসেবেও কুকের সম্ভাব্য মোট টার্গেট কম্পেনসেশন দাঁড়াচ্ছে প্রায় ৪ কোটি ৭০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫০ কোটি টাকা।
সিইও থাকাকালে কুকের পারিশ্রমিক ছিল আরও বেশি। ২০২৫ সালে তিনি মোট প্রায় ৭ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছিলেন। এর মধ্যে ছিল ৩০ লাখ ডলার মূল বেতন, ১ কোটি ২০ লাখ ডলার কর্মক্ষমতাভিত্তিক নগদ পুরস্কার এবং ৫ কোটি ৭৫ লাখ ডলারের শেয়ার পুরস্কার।
অ্যাপলের সিইও পদে টিম কুকের প্রায় ১৫ বছরের অধ্যায়ের পর এখন সেই দায়িত্ব টার্নাসের হাতে। দায়িত্বের পাশাপাশি নতুন সিইওর সামনে রয়েছে শত শত কোটি টাকার পারিশ্রমিক প্যাকেজ—যার বড় অংশই নির্ভর করবে অ্যাপলের ভবিষ্যৎ ব্যবসায়িক ও শেয়ারবাজারের পারফরম্যান্সের ওপর।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ












.jpg&w=50&h=35)

