মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
বাংলাদেশের ব্যাংকিং খাতে নীরবে কিন্তু গভীর একটি পরিবর্তন ঘটছে। ব্যাংকগুলো তাদের চিরাচরিত মূল ব্যবসা, অর্থাৎ ঋণ প্রদান ও সুদভিত্তিক আয় থেকে ক্রমেই সরে এসে সিকিউরিটিজে বিনিয়োগনির্ভর আয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে। ২০২৫ সালের আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ব্যাংকের ক্ষেত্রেই নিট সুদ আয়ের তুলনায় বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় বহু গুণ বেশি, যা ব্যাংকিং খাতের মৌলিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
ব্যাংকগুলোর ২০২৫ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, শেয়ারবাজারের ৮৬ শতাংশ ব্যাংকেই এই প্রবণতা স্পষ্ট—যেখানে মূল ব্যবসার চেয়ে সরকারি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, প্রাইজ বন্ড ও বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ থেকে আয়ই হয়ে উঠেছে প্রধান চালিকাশক্তি। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালি ব্যাংকের মতো শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর বিনিয়োগ আয়ের পরিমাণ চোখে পড়ার মতো।
এই পরিবর্তনকে ব্যাংক খাতের জন্য একটি স্পষ্ট সতর্কসংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের মতে, স্বল্প ঝুঁকির বিনিয়োগে ঝুঁকে পড়ার এই প্রবণতা স্বল্পমেয়াদে আয় বাড়ালেও দীর্ঘমেয়াদে ব্যাংকিং ব্যবস্থার মূল উদ্দেশ্য ও কর্মসংস্থানের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জানা গেছে, ব্যাংকগুলোর ২০২৫ সালে নিট সুদজনিত আয় হয়েছে মাত্র ২ হাজার ৫০৬ কোটি ৫৫ লাখ টাকা। একইসময়ে বিনিয়োগ থেকে আয় হয়েছে ৩৮ হাজার ৩২৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ মূল ব্যবসার তুলনায় বিনিয়োগ থেকে ৩৫ হাজার ৮১৬ কোটি ৮৪ লাখ টাকা বা ১৪২৯ শতাংশ বেশি আয় হয়েছে। এই আয় করতে ব্যাংকগুলো ৩ লাখ ৭৮ হাজার ৫২৪ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছে।
এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুরর আরেফিন বলেন, ঋণের বাজার ধীরগতি চলছে। বিপরীতে সরকারের ব্যাংক খাতের উপর নির্ভরতা বেড়েছে। এ কারনে ব্যাংকগুলো সরকারি বন্ড-বিলে বিনিয়োগে ঝুঁকেছে। এটা ব্যাংকিং খাতের জন্য ভালো না।
তথ্যমতে, শেয়ারবাজারের ৩০টি ব্যাংকের মধ্যে ২৬টি বা ৮৭ শতাংশ ব্যাংকেরই মূল ব্যবসার থেকে বিনিয়োগ থেকে আয় বেশি হয়েছে। বাকি ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের মূল ব্যবসায় বেশি আয় হয়েছে। এই ৪ ব্যাংকের মূল ব্যবসায় ৪ হাজার ৮৯৮ কোটি ৮৪ লাখ টাকার বিপরীতে সিকিউরিটিজে বিনিয়োগ থেকে ১ হাজার ৯৫৫ কোটি ৫ লাখ টাকা আয় হয়েছে। এই ব্যাংকগুলো থেকে বিনিয়োগ করা হয়েছে ৩৮ হাজার ৮৪৫ কোটি ৭৭ লাখ টাকা।
এদিকে ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া, রূপালি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও এনআরবি ব্যাংক মূল ব্যবসায় আরেক ধাপ পিছিয়ে। এই ব্যাংকগুলোর নিট সুদজনিত আয় ঋণাত্মক হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো ঋণ দিয়ে যে পরিমাণ সুদ আয় করেছে, গ্রাহকদের আমানতের পেছনে তার চেয়ে বেশি একই ব্যয় হয়েছে।
এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান বলেন, ব্যাংকগুলোর মূল ব্যবসা ঋণ দিয়ে সুদজনিত আয়। তবে ৩-৪ বছর ধরে ব্যাংকগুলোর মধ্যে ঋণের পরিবর্তে সিকিউরিটিজ, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, প্রাইজ মানিতে বিনিয়োগে ঝুঁকতে দেখা যাচ্ছে। এতে অনেক ব্যাংকের মূল ব্যবসার থেকে বিনিয়োগ থেকে আয় হচ্ছে বেশি। ব্যাংক খাতের এই পরিবর্তন খুবই অশনিসংকেত।
তিনি বলেন, একটি ব্যাংকে গ্রাহকদের কারেন্ট হিসাবে থাকা টাকার বিপরীতে কোন সুদ দেওয়া হয় না, সেভিংস হিসাবে খুবই সামান্য দেওয়া হয় এবং এফডিআর এর ক্ষেত্রে বেশি দেওয়া হয়। তাই ব্যাংকের নিট সুদ আয় বেশি হওয়া স্বাভাবিক এবং এটাই এতোবছর হয়ে আসতেছিল।
তিনি আরও বলেন, বিনিয়োগ থেকে আয় করতে ৫-৬ জনের একটি দল থাকলেই হয়। কিন্তু সব ব্যাংকেই শত শত লোকবল রয়েছে। বিনিয়োগ থেকে আয়কেই প্রধান লক্ষ্য ধরা হলে বিদ্যমান এতো লোকবলের দরকার পড়বে না।
জানা গেছে, সিকিউরিটিজে বিনিয়োগ থেকে সবচেয়ে বেশি আয় করেছে ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকটির ২০২৫ সালে বিনিয়োগ থেকে আয় করেছে ৩ হাজার ৭৯৩ কোটি ৫০ লাখ টাকা। এই আয় করতে ব্যাংকটি থেকে সর্বোচ্চ ৩২ হাজার ৬২৫ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। অথচ ব্যাংকটির মূল ব্যবসায় বা নিট সুদজনিত আয় হয়েছে ১ হাজার ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা।
এই ব্র্যাক ব্যাংকেরই ৫ বছর আগে ২০২০ সালে বিনিয়োগ থেকে আয় হয়েছিল ৬৪৫ কোটি ৬৬ লাখ টাকা এবং নিট সুদজনিত আয় হয়েছিল ১ হাজার ১২০ কোটি ৬৮ লাখ টাকা। ওই বছর বিনিয়োগের পরিমাণ ছিল ৬ হাজার ৮৮৯ কোটি ৬০ লাখ টাকায়। এ হিসাবে ৫ বছরের ব্যবধানে ব্র্যাক ব্যাংকের নিট সুদজনিত আয় ৫৭.১১ কোটি টাকা বা ৫ শতাংশ বাড়লেও বিনিয়োগ থেকে বেড়েছে ৩১৪৭.৮৪ কোটি টাকা বা ৪৮৮ শতাংশ।
২০২৫ সালে বিনিয়োগ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৫৬১ কোটি ৮৬ লাখ টাকা আয় করেছে সিটি ব্যাংক। আর ৩ হাজার ৫০৩ কোটি ৮৫ লাখ টাকা নিয়ে তৃতীয় অবস্থানে পূবালি ব্যাংক। এই আয় করতে সিটি ব্যাংক থেকে ২০ হাজার ১২১ কোটি ৬ লাখ টাকা এবং পূবালি ব্যাংক থেকে ৩০ হাজার ৪৩ কোটি ৩৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।
এই দুই ব্যাংকের মধ্যে সিটি ব্যাংকের ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে নিট সুদ আয় ৫৫১ কোটি ৫৯ লাখ টাকা বা ৬৬ শতাংশ কমে এসেছে। তবে বিনিয়োগ আয় বেড়েছে ৩ হাজার ২১৮ কোটি ৭ লাখ টাকা বা ৯৩৬ শতাংশ এবং বিনিয়োগ বেড়েছে ১৫ হাজার ৪৯৫ কোটি ৯২ লাখ টাকার বা ৩৩৫ শতাংশ। আর পূবালি ব্যাংকের সুদ আয় ৬৬৩ কোটি ৭ লাখ টাকার বা ২৩১ শতাংশ বাড়লেও বিনিয়োগ আয় বেড়েছে ২ হাজার ২৩৩ কোটি ১১ লাখ টাকা বা ১৭৬ শতাংশ। ব্যাংকটির বিনিয়োগ বেড়েছে ১৫ হাজার ২৫২ কোটি ৭৪ লাখ টাকা বা ১০৩ শতাংশ।
নিম্নে ব্যাংক গুলোর ২০২৫ সালের নিট সুদ আয়, বিনিয়োগ আয় ও বিনিয়োগের তথ্য তুলে ধরা হল-
|
ব্যাংকের নাম |
নিট সুদ আয় (কোটি টাকায়) |
বিনিয়োগ আয় (কোটি টাকায়) |
বিনিয়োগ (কোটি টাকায়) |
|
ব্র্যাক ব্যাংক |
১১৭৭.৭৯ |
৩৭৯৩.৫০ |
৩২৬২৫.৬৪ |
|
সিটি ব্যাংক |
২৮৪.৭৩ |
৩৫৬১.৮৬ |
২০১২১.০৬ |
|
পূবালি ব্যাংক |
৯৪৯.৫৭ |
৩৫০৩.৮৫ |
৩০০৪৩.৩৪ |
|
ব্যাংক এশিয়া |
(১২৭.৬৭) |
২৬৩৮.৫০ |
২১৯৮১.৯৫ |
|
রূপালি ব্যাংক |
(১৫৭৫.৪৩) |
২২৯২.০৭ |
২২৫১৪.৫৯ |
|
ডাচ-বাংলা ব্যাংক |
১৯৫৪.৫৯ |
২২০২.১৬ |
২৫৩৮৩.৫৩ |
|
প্রাইম ব্যাংক |
৩৭৬.৫৫ |
১৭২৯.৪৯ |
১৯৫৩৮.৪৩ |
|
এনবিএল |
(৩৫৬৬.৬৩) |
১৫২৬.১১ |
১২৮৮.২১ |
|
ইউসিবি |
৯৮৬.২৬ |
১৪৯৩.৪৩ |
১৪৮৭১.৪৫ |
|
ট্রাস্ট ব্যাংক |
৪২৬.২৫ |
১৪৭৬.৯৭ |
১৫৫৯৭.২৬ |
|
ইস্টার্ন ব্যাংক |
৯৮৩.৩০ |
১৪৫৩.০৫ |
২১১৪৭.৩১ |
|
এমটিবি |
২৬৫.৩৮ |
১৪৩৭.৪৩ |
১২৫০৭.৯৮ |
|
যমুনা ব্যাংক |
৩২.৯৭ |
১২৮০.৬৬ |
২০১৯৮.৬১ |
|
সাউথইস্ট ব্যাংক |
২০৮.৮৯ |
১১৩৩.০৪ |
১২১০৬.৬৮ |
|
এনসিসি ব্যাংক |
৫৬২.৬৪ |
১০০২.১৫ |
৯৮৩৯.৯৭ |
|
মার্কেন্টাইল ব্যাংক |
১৯.৮৬ |
৯৩৪.৮৪ |
১২৭৮৫.৩৬ |
|
ঢাকা ব্যাংক |
৫৯১.২৪ |
৮৯২.৮৯ |
১১৬৯৬.৯২ |
|
আইএফআইসি |
(২২০৯.৪৭) |
৭২৫.১৪ |
৬৬৮৪.৩২ |
|
এনআরবিসি |
১৭০.৮০ |
৬৮৯.২৩ |
৬৯৭০.৮৬ |
|
ওয়ান ব্যাংক |
২৪৮.৭৬ |
৬৬৯.৭৯ |
৫৬৬২.৮৫ |
|
ইসলামীব্যাংক |
১৮৩২.৯৯ |
৬৮১.৬১ |
১৯৬৩৭.৬৬ |
|
উত্তরাব্যাংক |
১১৫৪.৭৪ |
৬০১.৭১ |
৭৩৮৯.০২ |
|
মিডল্যান্ড ব্যাংক |
(৯০.৫৪) |
৪৬৬.৩১ |
৩৭৭০.৩৪ |
|
এবিব্যাংক |
(৩৫৪২.৫৫) |
৩৯৬.৮৮ |
২০০৯.৬৩ |
|
আল-আরাফাহ |
৬০৬.৭৫ |
৩৮৭.৫৮ |
৭১১৩.০৮ |
|
প্রিমিয়ার ব্যাংক |
(৬০০.৫৮) |
৩৪১.১৪ |
১৫৫০.৩৮ |
|
শাহজালালব্যাংক |
১৩০৪.৩৬ |
২৮৪.১৫ |
৪৭০৬.০১ |
|
এনআরবি ব্যাংক |
(৯.৮৮) |
২৫৮.৭৯ |
২৩৫২.৪৫ |
|
স্ট্যান্ডার্ড ব্যাংক |
১.৩৬ |
২৫৪.০৫ |
৪০৬৫.০২ |
|
এসবিএসি ব্যাংক |
৮৯.৫২ |
২১৫.০১ |
২৩৬৪.৪৯ |
|
মোট |
২৫০৬.৫৫ কোটি টাকা |
৩৮৩২৩.৩৯ কোটি টাকা |
৩৭৮৫২৪.৪ কোটি টাকা |
পাঠকের মতামত:
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক














