ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৫:৫৫:২১
ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৫৮ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮ লাখ ৭২ হাজার ৫৩৫ টি শেয়ার ৭৯ বার হাত বদলের মাধ্যমে ৫৮ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা ব্যাংকের ৮ কোটি ৫৬ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ যমুনা ব্যাংকের ৪ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন