ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১০:১৫:৪৯
৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই নতুন একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের পাশাপাশি বিদ্যমান একটি যৌথ উদ্যোগে আরও ৬০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা।

নতুন কোম্পানিটিতে এসিআই ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। তবে কোম্পানি গঠন ও বিনিয়োগের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

একই সভায় এসিআই-র বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানি ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা টাকা ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

কোম্পানিটি জানিয়েছে, এই অতিরিক্ত বিনিয়োগও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন