বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
একসময় বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল মার্কিন প্রতিষ্ঠান নাইকির। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থান ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ড।
ধারাবাহিক রাজস্ব ঘাটতি, গ্রাহক হারানো এবং প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর কাছে বাজারের অংশীদারত্ব হারানোর কারণে চাপের মধ্যে রয়েছে নাইকি। শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমে যাওয়ার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ কোম্পানির সূচক এসঅ্যান্ডপি ১০০ থেকেও বাদ পড়েছে প্রতিষ্ঠানটি।
নাইকিকে ঘুরে দাঁড় করাতে দুই বছর আগে অবসর ভেঙে ফিরে আসা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলিয়ট হিলের নেতৃত্বে নতুন কৌশল নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনের সুফল পেতে সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নাইকির জন্য সাম্প্রতিক বড় ধাক্কাগুলোর একটি এসেছে তারকা খেলোয়াড়দের হারানোর মধ্য দিয়ে। পিএসজি ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষ করে সুইজারল্যান্ডের উদীয়মান ব্র্যান্ড অন-এর সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও নাইকি ছেড়ে অ্যাডিডাসে যোগ দেন।
বিশ্বখ্যাত দুই ফুটবল তারকার প্রস্থান নাইকির ব্র্যান্ড ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থানেও দুর্বলতার চিত্র দেখা যাচ্ছে। নাইকির সর্বশেষ প্রান্তিকে রাজস্ব হয়েছে ১১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম। বিশেষ করে চীনের বাজারে প্রতিষ্ঠানটির রাজস্ব ২৬ শতাংশ কমেছে।
নাইকির জনপ্রিয় জর্ডান ব্র্যান্ডের পণ্য অতিরিক্ত সরবরাহের কারণে বিক্রি কমে যাওয়ায় উৎপাদন ও সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরেও আয় কমার আশঙ্কা রয়েছে।
খরচ কমাতেও বড় পরিকল্পনা নিয়েছে নাইকি। ২০৩১ সালের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিকল্পনা ও আর্থিক হিসাব প্রকাশের পর নিউইয়র্কের শেয়ারবাজারে নাইকির শেয়ারদর ৮ শতাংশের বেশি কমে যায়।
স্পোর্টস খুচরা বিক্রয় খাতের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট পাওয়েল নাইকির দুর্বল অবস্থানের পেছনে কয়েকটি কৌশলগত সিদ্ধান্তকে দায়ী করেছেন। তাঁর মতে, সীমিত সংস্করণের বা বিশেষ ধরনের জুতার সরবরাহ অতিরিক্ত বাড়িয়ে দেওয়ায় এসব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও বিশেষত্ব কমেছে।
এ ছাড়া সাবেক সিইও জন ডোনাহোর সময়ে খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক কমিয়ে নিজেদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। করোনাকালে এই কৌশল কিছুটা সফল হলেও পরবর্তী সময়ে এর কার্যকারিতা কমে যায়।
পাশাপাশি নতুন পণ্য ও উদ্ভাবনে বিনিয়োগের পরিবর্তে ডিজিটাল কার্যক্রমে বেশি অর্থ ব্যয় করায় পণ্য উদ্ভাবনের ক্ষেত্রেও নাইকি কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।
নতুন প্রজন্মের ক্রেতাদের আকৃষ্ট করতে ঐতিহাসিক ‘জাস্ট ডু ইট’ স্লোগানের পর এবার ‘হোয়াই ডু ইট?’ নামে নতুন প্রচারাভিযান শুরু করেছে নাইকি।
তবে বর্তমান সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন ম্যাট পাওয়েল। তাঁর ধারণা, আগামী বছর থেকেই নতুন কৌশলের ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। তবে নাইকি আবারও বাজারের শীর্ষস্থান ধরে রাখতে পারলেও আগের মতো একচ্ছত্র আধিপত্য ফিরে পাওয়া কঠিন হতে পারে।
পাঠকের মতামত:
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক














