পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
দীর্ঘদিনের তারল্য সংকট, বিপুল খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি থেকে বের হতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসি গুটিয়ে নেওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই বিষয়টি অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে তোলার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও পদ্মা ব্যাংক সূত্রের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক হয়। সেখানে ব্যাংকটির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও সংকট থেকে উত্তরণের কার্যকর কোনো পথ বের হয়নি। পরে ব্যাংকটি অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রস্তাবটি অনুমোদন করলে ব্যাংকিং রেজল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। এমনটি হলে দেশের ইতিহাসে এটি হবে কোনো ব্যাংক অবসায়নের প্রথম ঘটনা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৮ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪ হাজার ৯৩৩ কোটি টাকা খেলাপি, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৯০ শতাংশ। আগের বছরের জুনে খেলাপি ঋণ ছিল ৫ হাজার ১৩১ কোটি টাকা, যা মোট ঋণের ৯১ দশমিক ৬৬ শতাংশ।
ঋণ পুনঃতফসিল ও প্রস্থান কর্মসূচির আওতায় কিছু অর্থ আদায় হওয়ায় খেলাপি ঋণের হার সামান্য কমেছে। তবে ব্যাংকটির সার্বিক আর্থিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বিপুল খেলাপি ঋণ, তারল্য সংকট ও পুঞ্জীভূত লোকসানের কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান এখন পদ্মা ব্যাংকের দায়িত্ব নিতে আগ্রহী নয়। এর আগে এক্সিম ব্যাংক ও সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ব্যাংকটি টিকিয়ে রাখতে ৫ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছিল পদ্মা ব্যাংক। তবে সেই সহায়তার প্রস্তাবও বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেনি।
পদ্মা ব্যাংকের সম্পদ নিয়ে বিভিন্ন হিসাবে কিছু পার্থক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে ব্যাংকটির সম্পদের পরিমাণ প্রায় ৬ হাজার ৩৪৭ কোটি টাকা। অন্যদিকে প্রতিবেদনে ব্যাংকটির মোট সম্পদ প্রায় ৭ হাজার কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
পদ্মা ব্যাংকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার বিপুল আমানত রয়েছে। প্রায় ৪৩টি সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যাংকটিতে আটকে আছে বলে জানা গেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক, আইসিবি, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস, বিটিআরসি, মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দরের মতো প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ও সংশ্লিষ্ট ট্রাস্টের প্রায় ৭৬০ কোটি টাকা পদ্মা ব্যাংকে জমা রয়েছে। এসব অর্থও বছরের পর বছর ফেরত দিতে পারছে না ব্যাংকটি।
২০১৩ সালে কার্যক্রম শুরু করা ফার্মার্স ব্যাংক মাত্র কয়েক বছরের মধ্যেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংকটে পড়ে। পরে ২০১৯ সালের ২৯ জানুয়ারি ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়। একই সময়ে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং আইসিবি মিলে ব্যাংকটিতে ৭১৫ কোটি টাকা মূলধন জোগান দেয়।
তবে এত সহায়তার পরও ব্যাংকটির আর্থিক পরিস্থিতির উন্নতি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির সঞ্চিত লোকসান ৬ হাজার কোটি টাকার বেশি। ফলে দীর্ঘদিন ধরে ব্যাংকটিকে টিকিয়ে রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগও কার্যকর হয়নি।
পদ্মা ব্যাংকের বর্তমানে ৬০টি শাখা, ১৪টি উপশাখা ও ৬টি এজেন্ট আউটলেট রয়েছে। ব্যাংকটিতে প্রায় ১ হাজার ৬০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
পদ্মা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান বলেন, ব্যাংকটির তেমন কিছুই অবশিষ্ট নেই। আমানত ও মূলধন শেষ হয়ে গেছে। সঞ্চিত লোকসান ব্যাংকটির সম্পদ ও দায়ের পরিমাণকেও ছাড়িয়ে গেছে। এখন ঋণ আদায় ছাড়া কর্মকর্তাদের তেমন কোনো কাজ নেই।
তিনি বলেন, ব্যয় কমানোর জন্য ব্যবস্থাপনাকে অনেক আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তাতে কার্যকর ফল আসেনি। সরকারি নির্দেশে পদ্মা ব্যাংকে বিনিয়োগ করা হয়েছিল। এখন ব্যাংকটির ভবিষ্যৎ কী হবে, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকেই নিতে হবে।
পাঠকের মতামত:
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














