আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির পথ সহজ করতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নীতিমালায় বড় পরিবর্তন আনছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নীতিমালায় দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্পের কোম্পানিগুলোর সঞ্চিত লোকসান থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি নিরীক্ষা প্রক্রিয়া আরও বিস্তৃত করা, ঋণ পরিশোধের শর্ত পরিবর্তন এবং শেয়ারের মূল্য নির্ধারণে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত করে জনমত যাচাইয়ের জন্য শিগগিরই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সোমবার (১২ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এসব তথ্য জানান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মাসুদ খান বলেন, শেয়ারবাজারে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার কয়েকটি জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে এমন নীতিমালা তৈরি করা হচ্ছে, যাতে একদিকে কোম্পানিগুলোর তালিকাভুক্তির সুযোগ বাড়ে, অন্যদিকে বিনিয়োগকারীদের স্বার্থও সুরক্ষিত থাকে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিদ্যমান আইপিও নীতিমালায় সঞ্চিত লোকসান থাকা কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্র, হোটেল, সিমেন্ট ও ইস্পাত কারখানার মতো বড় অবকাঠামো প্রকল্পে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে হয়। এসব প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার আগপর্যন্ত লোকসান থাকা অস্বাভাবিক নয়।
এ কারণে সঞ্চিত লোকসান থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আইপিও নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি। তবে এর অর্থ এই নয় যে যেকোনো লোকসানি কোম্পানি শেয়ারবাজারে আসার সুযোগ পাবে। নতুন নীতিমালায় কী শর্ত থাকবে, তা জনমতের জন্য প্রকাশিত খসড়া থেকে স্পষ্ট হবে।
আইপিও প্রক্রিয়ায় নিরীক্ষার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএসইসি। মাসুদ খান বলেন, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বিএসইসি যেসব নথিপত্র যাচাই করে, প্রস্তাবিত পরিবর্তনে সেগুলোর যাচাইয়ে নিরীক্ষকদের আরও বিস্তৃত দায়িত্ব দেওয়া হবে। এতে অনেকটা ফরেনসিক নিরীক্ষার মতো যাচাইপ্রক্রিয়া যুক্ত হবে।
তাঁর মতে, আইপিওতে আসতে চাওয়া কোম্পানির আর্থিক তথ্য ও প্রয়োজনীয় নথিপত্রের যথার্থতা যাচাই গুরুত্বপূর্ণ। নিরীক্ষার প্রক্রিয়া আরও কার্যকর হলে কোম্পানির আর্থিক অবস্থার বিষয়ে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে নির্ভরযোগ্য তথ্য পাবেন।
আইপিও নীতিমালায় ঋণ পরিশোধের শর্ত পরিবর্তনের কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। তাঁর বক্তব্য অনুযায়ী, বিদ্যমান নিয়মে ঋণ পরিশোধের জন্য যে ৩০ শতাংশের শর্ত রয়েছে, সেটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোম্পানিগুলোর ঋণের চাপ এবং দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবর্তনের মাত্রা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, অনেক কোম্পানি ইতিমধ্যে অতিরিক্ত ঋণনির্ভর হয়ে পড়েছে। এ অবস্থায় ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও শিথিলতা দিলে ভবিষ্যতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এ ছাড়া শেয়ারের মূল্য নির্ধারণের পদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। মাসুদ খানের দাবি, নতুন পদ্ধতিতে আন্তর্জাতিক মূল্যায়নপদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রাখা হবে।
আইপিওর পাশাপাশি সরাসরি তালিকাভুক্তির বিধিমালাতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। তাঁর বক্তব্য অনুযায়ী, বহুজাতিক কোম্পানি, ব্যাংক, বীমা কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং যেসব কোম্পানির বার্ষিক লেনদেন বা মোট সম্পদ এক হাজার কোটি টাকার বেশি, সেগুলো সরাসরি তালিকাভুক্তির যোগ্যতার আওতায় আসতে পারে।
তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি আইপিও ও সরাসরি তালিকাভুক্তির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। নতুন নীতিমালার মাধ্যমে শেয়ারবাজারে ভালো কোম্পানি আনার সুযোগ বাড়বে বলে তিনি আশাবাদী।
তবে সরাসরি তালিকাভুক্তির যোগ্যতা, প্রক্রিয়া ও শর্তাবলি চূড়ান্ত বিধিমালা প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।
শেয়ারবাজারের আকার বাড়াতে নতুন কোম্পানি তালিকাভুক্তির পাশাপাশি বন্ড, ডেরিভেটিভস, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিট) ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মতো নতুন বিনিয়োগ পণ্য চালুর ওপর গুরুত্ব দেন মাসুদ খান।
তিনি বলেন, শুধু শেয়ারবাজারের ওপর নির্ভর করে শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়। বিনিয়োগের পণ্য ও সুযোগের বৈচিত্র্য বাড়াতে হবে। ডেরিভেটিভস বাজার চালুর প্রস্তুতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ অনেকটা এগিয়েছে বলেও জানান তিনি। আগামী ছয় মাসের মধ্যে এ বাজার চালু হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া উন্মুক্ত ধরনের মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সনদ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের জন্য গঠিত বিশেষ তহবিলের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, তহবিলটির মেয়াদ নবায়ন না হলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে ডিবিএর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এবং তিনিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
মাসুদ খান আশা প্রকাশ করেন, এ বিষয়ে সমাধান আসবে। তবে তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই আসতে হবে।
বাজারে বিনিয়োগকারীদের সঠিক পরামর্শ নিশ্চিত করতে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক তৈরির নীতিমালা প্রণয়নের কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। প্রস্তাব অনুযায়ী, আর্থিক বিষয়ে প্রাসঙ্গিক শিক্ষাগত বা পেশাগত পটভূমি থাকা ব্যক্তিরা বিআইসিএমের স্বল্পমেয়াদি কোর্স সম্পন্ন করে সনদ পাওয়ার পর এ ধরনের পরামর্শ দেওয়ার সুযোগ পেতে পারেন।
মাসুদ খান বলেন, শেয়ারবাজারের উন্নয়নে নতুন কোম্পানি তালিকাভুক্তি, বিনিয়োগ পণ্যের বৈচিত্র্য, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা—সব ক্ষেত্রেই একযোগে কাজ করছে কমিশন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, শেয়ারবাজার নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নেতিবাচক বিষয় যেমন তুলে ধরতে হবে, তেমনি বাজারে ইতিবাচক উদ্যোগের তথ্যও গুরুত্ব দিয়ে প্রকাশ করা প্রয়োজন। তবে ইতিবাচক খবর প্রকাশ করতে গিয়ে মৌলিক সমস্যা বা অনিয়মের বিষয় এড়িয়ে যাওয়া উচিত নয়।
পাঠকের মতামত:
- সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি সম্পন্ন
- তৃতীয় দফায় বিচ্ছেদের পথে ন্যান্সি
- বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল
- সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ, তদন্তে বিএসইসি
- আচরণবিধি ভাঙায় কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়ার সিইও
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ১ হাজার ৭০০ পয়েন্ট বেড়ে ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- আস্থা হারিয়ে পুঁজি গুটাচ্ছেন বিদেশিরা
- অনন্তের সঙ্গে ভিডিও নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
- আইপিএল নিলামে বাবা-ছেলে জুটি নবী ও হাসান
- ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন চান আইসিসির ব্যবস্থা
- লুজারের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় পতন
- লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা
- অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ সিমেন্ট
- ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
- সী পার্লের ‘নো’ ডিভিডেন্ড
- গ্রামীণ ব্যাংকের মালিকানা গ্রাহকদের হাতে, ইউনূসের নেই শেয়ার
- ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণের বেশি এনভিডিয়ার বছরে মুনাফা
- সাফকো স্পিনিং ছাড়ছে পুরো পর্ষদ
- এনভিডিয়ার শেয়ারে ট্রাম্পের ফিরল ১৮০ কোটি টাকা
- ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং
- ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও
- টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা
- ৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বিডি অটোকার
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমাল বিএসইসি
- ডিজিটাল এজিএমে শর্ত শিথিল করল বিএসইসি
- ছয় ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল চূড়ান্ত
- উত্থানে ফিরল শেয়ারবাজার
- বোনাস শেয়ার ছাড়তে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
- কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, স্বস্তিতে প্রবাসীরা
- ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে যাচ্ছে থার্ড টার্মিনাল
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি
- তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা
- কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- ঢাকার হোটেলে কোহলিদের গোপন ভোজের সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
- দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে বড় পরিবর্তন, সাড়ে তিন বছর পর ফিরলেন ইয়াসির
- লুজারের শীর্ষে এএফসি অ্যাগ্রো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- ছয় কার্যদিবস পর শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক
- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়ছে কর্পোরেট পরিচালক
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু
- দেশ গার্মেন্টসের মুনাফা কমেছে ২৫ শতাংশ
- বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা
- ফরচুন সুজের ‘নো’ ডিভিডেন্ড
- ২৬/১১ থেকে পহেলগাম, সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শাহরুখ
- সালমানকে ‘বিগ বস্’ থেকে সরাতে চেয়েছিলেন প্রবাসী অভিনেত্রী!
- পদ্মা রেল সংযোগে ১৬ হাজার কোটি টাকার অডিট আপত্তি
- মজুরি বাড়লে ১০ লাখ শ্রমিকের চাকরি হারানোর শঙ্কা
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
- শ্রমিক-বিনিয়োগকারীর টাকা আটকে রেখেছে শেফার্ড
- এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা
- কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?
- প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি
- লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টেস
- ছয় দিনে সূচক বাড়ল ১১২ পয়েন্ট, লেনদেন ১২০০ কোটি ছাড়াল
- ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- মতির স্পিনিং মিলসের পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি সম্পন্ন
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল
- সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ, তদন্তে বিএসইসি
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ১ হাজার ৭০০ পয়েন্ট বেড়ে ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- আস্থা হারিয়ে পুঁজি গুটাচ্ছেন বিদেশিরা







.jpg&w=50&h=35)






