টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পর আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৮তম স্থানে উঠেছেন তিনি।
বুধবার প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এই অগ্রগতি হয়েছে হাসানের। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স করে প্রথমবারের মতো এই অবস্থানে উঠেছিলেন তিনি। এবার আফগানিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের সুবাদে সেই অবস্থানে ফিরলেন বাংলাদেশের এই পেসার।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান। দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও একটি উইকেট। যদিও ম্যাচটি ড্র হয়েছে, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়া ইবাদত হোসেন এগিয়েছেন ১১ ধাপ। টেস্ট বোলারদের তালিকায় তাঁর অবস্থান এখন ৬৭তম।
বাংলাদেশি বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন তিনি। তবে তিন ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমেছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুলই এখনো এগিয়ে রয়েছেন। টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের লিটন কুমার দাসের। আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে তিন ধাপ এগিয়েছেন তিনি। ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে রয়েছেন লিটন। প্রথম ইনিংসে অর্ধশতক করা তানজিদ হাসান এগিয়েছেন ১০ ধাপ। তাঁর অবস্থান এখন ৯২তম।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। মুশফিক ১৮তম এবং নাজমুল ২১তম স্থানে রয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন মুশফিক।
আফগানিস্তানের রহমত শাহও র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করে ১৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে শতক করা সেদিকউল্লাহ অতল এগিয়েছেন ৪১ ধাপ। তাঁর অবস্থান এখন ৯১তম। টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজার পর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














