ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

লিন্ডে বিডির মুনাফা কমেছে 

২০২৬ অক্টোবর ১৭ ১০:৫৬:৩২
লিন্ডে বিডির মুনাফা কমেছে 

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের (লিন্ডে বিডি) চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭.৭৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৮.৮০ টাকা। এতে করে ইপিএস কমেছে ১.০২ টাকা বা ৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) ইপিএস হয়েছে ৫.২৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.৪৮ টাকা। এতে করে ইপিএস কমেছে ১.২৫ টাকা বা ১৯ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৮.০৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন