ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা

২০২৬ নভেম্বর ১৭ ১০:০০:১৪
নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। এবার নেদারল্যান্ডসে পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত শুরু করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেনাটা।

কোম্পানিটি জানায়, নেদারল্যান্ডসের বাজারে ১০০ মিলিগ্রামের অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল সরবরাহ করা হচ্ছে। প্রতি প্যাকে থাকছে ৫৬টি ক্যাপসুল। পারকিনসন রোগের উপসর্গ উপশমে ওষুধটি ব্যবহার করা হয়।

ওষুধটি রেনাটার রাজেন্দ্রপুরের সাধারণ উৎপাদনকেন্দ্রে তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটির ওই উৎপাদনকেন্দ্র ইউরোপীয় ইউনিয়নের ওষুধ উৎপাদনসংক্রান্ত মানদণ্ড (ইইউ-জিএমপি) অনুমোদনপ্রাপ্ত। বাংলাদেশে একই ওষুধ ‘মন্টাডিন’ নামে বাজারজাত করে রেনাটা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন