ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

২০২৬ নভেম্বর ২৫ ১৫:৫৪:৪২
ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৫ নভেম্বর) ব্লক মার্কেটে ৩৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪০ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ৪১২ টি শেয়ার ১১৮ বার হাত বদলের মাধ্যমে ৪০ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শার্প ইন্ড্রাস্ট্রিজের ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ১৫ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ডিমিনেজের ৫ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন