ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

পপুলার লাইফের লভ্যাংশ ঘোষণা

২০২৩ আগস্ট ১৩ ০৯:৪১:০২
পপুলার লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২২ সালের ব্যবসায় ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮০ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.৬৮ টাকায়।

পপুলার লাইফের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ২৬ সেপ্টেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামি ৪ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন