সাড়ে ৩ বছরেই ভেঙ্গে পড়েছে শিবলী কমিশনের আইপিওর কোম্পানিগুলো
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : দায়িত্ব নেওয়ার পর অনেক যাচাই-বাছাই করে যোগ্য কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয় বলে দাবি করেছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। শুরুতে কয়েকটি কোম্পানির আইপিও আবেদন বাতিলের মাধ্যমে বিনিয়োগকারীরা সেই দাবি বিশ্বাসও করে। কিন্তু সময়ের ব্যবধানে সেই বিশ্বাসের কোন অস্তিত্ব এখন আর নেই। তার কমিশন এখন দূর্বল ও অযোগ্য কোম্পানিকে আইপিও অনুমোদন দেয়। অথচ ভালো কোম্পানিকে আইপিও পেতে ভোগান্তিতে পড়ার অভিযোগ আছে।
দূর্বল ও অযোগ্য কোম্পানির আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্তিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরো শেয়ারবাজার। ওইসব কোম্পানি কিছুদিন না যেতেই ব্যবসায় যেমন পতনের খবর প্রকাশ করছে, একইভাবে দূর্বল লভ্যাংশ ঘোষণা করছে। যে শিবলী কমিশনের মাত্র সাড়ে ৩ বছরের ব্যবধানে প্রায় ৬৮ শতাংশ কোম্পানির আইপিওর তুলনায় মুনাফা কমে এসেছে। এগুলোর মধ্যে কয়েক বছর পরে যে কত কোম্পানির উৎপাদন বন্ধ বা অস্তিত্ব থাকবে না, তা অনুমেয়। এরইমধ্যে এসোসিয়েটেড অক্সিজেনের উৎপাদন বন্ধ পেয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
এ বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন অর্থ বাণিজ্যকে বলেন, বর্তমান কমিশন করোনা মহামারির মতো ভয়াবহ সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছে। আর সেই সংকটের সময় মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে এসেছে ৪০টি কোম্পানি। এখন পরিস্থিতি আগের মতো ভয়াবহ নেই। এরপরেও যদি ৬৮ শতাংশ কোম্পানির মুনাফা কমে যায়, তাহলে সেটা খুবই দুঃখজনক। এ থেকে বোঝা যায় বিগত সময়ের মতো গত সাড়ে ৩ বছরেও কৃত্রিম বা অতিরঞ্জিত মুনাফা দেখিয়ে আইপিওতে এসেছে বিভিন্ন কোম্পানি। যেগুলো এখন শেয়ারবাজারের জন্য বোঝা।
আইপিওকালীন কোম্পানিগুলো অতিরঞ্জিত আর্থিক হিসাব দিয়ে শেয়ারবাজারে আসে। যেখানে খালি চোখেই অনেক অনিয়ম দেখা গেছে। কিন্তু তারপরেও কমিশন সেসব কোম্পানির আইপিও দিয়েছে। এমনকি শুরুতে কিছু কোম্পানির আইপিও বাতিল করে দিয়ে যে আস্থা বিনিয়োগকারীদের মধ্যে কমিশন তৈরী করেছিল, সেগুলোকে পরবর্তিতে অনুমোদন দিয়ে অনাস্থার তৈরী করে। এক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে। তবে এ অনৈতিকতার সঙ্গে কমিশনের সবাই যে যুক্ত তা না, অনেকে প্রতিবাদও করে। কিন্তু সংখ্যালঘুর কারনে পেরে উঠে না।
শিবলী কমিশন একসময় ভালো কোম্পানির আইপিও দেয় বলে দাবি করলেও এখন আর তা করে না। তারা এখন এমন কোম্পানির আইপিও দেয়, যে কোম্পানি কোটি কোটি টাকার ভূয়া ল্যান্ড ডেভেলপমেন্টবাবদ সম্পদ দেখায়। এমনকি চুক্তিভিত্তিক কাজ করায় একটি জাহাজ নির্মাণকারী কোম্পানির আইপিও বাতিল করলেও কন্ট্রাকটারের কাজ করা আরেক কোম্পানির অনুমোদন দিয়ে বৈষম্য সৃষ্টি করার উদাহরন আছে। এছাড়া ইতিহাসের সবচেয়ে বাজে অ্যাকাউন্টসের কোম্পানিও আইপিও অনুমোদন পেয়েছে এই কমিশনের সময়ে। এছাড়া অনিয়মের দায়ে শাস্তি দেওয়া কোম্পানিকে সেই অনিয়মের সাথেই টাকা তুলতে অনুমোদন দেওয়ার নজিরও আছে।
সম্প্রতি এসএমইতে টাকা উত্তোলনের আবেদনের আগে হুট করে অ্যাগ্রো অর্গানিকা ২৭ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি থেকে ৩৮ কোটি টাকা হয়ে যায়। এই অস্বাভাবিক মূলধন বৃদ্ধি করা হয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। এমন কিছু প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার ইস্যু দেখানো হয়েছে, যেগুলোর অস্তিত্বই নেই।
কমিশনের এমন কর্মকাণ্ডে অনেক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবলী কমিশনের আইপিও নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। এছাড়া দূর্বল কোম্পানির আইপিও নিয়ে অনেক বাজার সংশ্লিষ্টরাও সমালোচনা করছেন। একইসঙ্গে লবিং ছাড়া ভালো কোম্পানিকে আইপিও পেতে গেলেও ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ আছে।
দেখা গেছে, শিবলী কমিশন ৪০টি কোম্পানিকে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে (লেনদেন শুরু করেছে এমন কোম্পানি) ২ হাজার ৯৩৪ কোটি টাকা সংগ্রহের সুযোগ করে দিয়েছে। এরমধ্যে ৩০টি মূল মার্কেটে এবং ১০টি এসএমই মার্কেটে তালিকাভুক্ত হয়েছে। মূল মার্কেটের ৩০টির মধ্যে ৭টি কোম্পানি প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে।
শিবলী কমিশনের সাড়ে ৩ বছরেই ৫ কোম্পানির শেয়ার দর এখন ইস্যু মূল্যের নিচে। এরমধ্যে আবার শুধুমাত্র অভিহিত মূল্যে তালিকাভুক্ত হওয়া ২টি কোম্পানি রয়েছে। তবে আরও কিছু কোম্পানির শেয়ার দর ইস্যু মূল্যের নিচে নামার অপেক্ষায় রয়েছে। যেগুলোকে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস দিয়ে ধরে রাখা হয়েছে।
ইস্যু মূল্যের নিচে নেমে আসা কোম্পানিগুলো-

সম্প্রতি জমির জাল দলিল, মিথ্যা আর্থিক প্রতিবেদন এবং শেয়ারের অর্থ জমার দেওয়ার মিথ্যা বিবৃতির কারনে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া স্থগিত থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ইস্যু ম্যানেজারকে বড় জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কয়েকদিনের ব্যবধানে সেই প্রতারক কোম্পানিটির জালিয়াতি থাকা অবস্থাতেই আইপিওর উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে বিরল নজির স্থাপন করেছে বিএসইসি। যে কোম্পানিটির ভুল তথ্যের উপর ভিত্তি করে কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছিল, সেই কাট-অফ প্রাইস দিয়েই অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছে।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এশিয়াটিক ল্যাবের আবেদনের প্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটিকে ৯৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি কমিশন আইপিও আবেদনের আগ মুহূর্তে স্থগিতাদেশ দিয়েছিল।
অথচ সম্প্রতি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৫০ লাখ টাকা করে জরিমানা করে বিএসইসি। এছাড়া কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটিকে ৫০ লাখ, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবকে ২৫ লাখ টাকা করে এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে আরও ২৫ লাখ টাকা জরিমানা করে। এতে মোট ৩ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়।
শুরুতে আইপিও নিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছিল শিবলী কমিশন। যার অস্তিত্ব এখন নেই। ফলে অনেক যাচাই-বাছাই করে ভালো কোম্পানির আনার প্রত্যয় ব্যক্ত করা শিবলী কমিশনের ৪০টির মধ্যে ২৭টি বা ৬৭.৫০ শতাংশ কোম্পানিরই মুনাফা কমে এসেছে। এরমধ্যে বুক বিল্ডিং, ফিক্সড প্রাইস, বীমা, এসএমইসহ সব খাতের কোম্পানির মুনাফা কমেছে।
সবচেয়ে বেশি হতাশ করেছে বুক বিল্ডিংয়ে প্রিমিয়াম নিয়ে শেয়ারবাজারে আসা এনার্জিপ্যাক পাওয়ার ও বারাকা পতেঙ্গা পাওয়ার। ৩২ টাকা করে প্রতিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২২৫ কোটি টাকা সংগ্রহ করা বিদ্যুৎ উৎপাদনকারী এ কোম্পানিটির সর্বশেষ বছরে শেয়ারপ্রতি (১.০৬) টাকা করে লোকসান হয়েছে। আর এনার্জিপ্যাকের শেয়ারপ্রতি (২.৩৬) টাকা লোকসান হয়েছে।
ব্যবসায় পতনের কারন হিসেবে বারাকা পতেঙ্গা কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রা বিনিময় জনিত লোকসানকে উল্লেখ করেছে। আর বিক্রি কমে আসায় মুনাফায় পতন হয়েছে বলে জানিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার।
নিম্নে মুনাফা কমে আসা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-



*এক্ষেত্রে আইপিওকালীন যত মাসের ইপিএস দেখানো হয়েছিল, তুলনার জন্য সর্বশেষ একই সময়ের ইপিএস নেওয়া হয়েছে।
*এসএমই কোম্পানিগুলোর প্রান্তিক হিসাব প্রকাশ করা হয় না। তাই তুলনার জন্য বছরের ইপিএস নেওয়া হয়েছে। তারপরেও আগের কম সময়ের তুলনায় পুরো বছরে গিয়ে ইপিএস কম হয়েছে।
*কৃষিবীদ সীডের আইপিওকালীন ৩ মাসে ইপিএস দেখানো হয়েছিল ০.৬০ টাকা। যে কোম্পানিটির সর্বশেষ অর্থবছরে বা ১২ মাসে হয়েছে ০.৭৭ টাকা। কিন্তু প্রতি প্রান্তিকে ০.৬০ টাকা বিবেচনায় বছরে ২.৪০ টাকা ইপিএস হয়।
পাঠকের মতামত:
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














