ফ্লোর প্রাইসের কারনে লোকসানে ব্রোকারেজ হাউজ
ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দাম) বেঁধে দেয়ায় গত দেড় বছরে দেশের শেয়ারবাজারে লেনদেন ব্যাপক হারে কমে গেছে। এতে প্রায় ৮০ শতাংশ ব্রোকারেজ হাউজ তাদের পরিচালন ব্যয় তুলতে পারছে না। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা।
পুঁজিবাজার সাংবাদিকের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ)-এর সঙ্গে এই আলোচনা সভার আয়োজন করে ডিবিএ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিগত দেড় বছরে আমরা সবাই ক্ষতিগ্রস্থ। এখানে কোনো লেনদেন করা যাচ্ছে না, প্রায় ২০ মাস হতে চললো। ব্রোকারেজ হাউস ২৫০ এবং আরও ৭০টির মতো ট্রেকহোল্ডার আছে। সব মিলিয়ে ৩২০টির মতো কোম্পানি এখানে রান করছে। ৮০ শতাংশের মতো কোম্পানি তার অপারেটিং কস্ট (পরিচালন ব্যয়) তুলতে পারেছে না, আজকে প্রায় দেড় বছর। মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে।
সাড়ে ৩ বছরেই ভেঙ্গে পড়েছে শিবলী কমিশনের আইপিওর কোম্পানিগুলো
তিনি বলেন, আমাদের ডিমিউচুয়ালাইজেশন (স্টক এক্সচেঞ্জ মালিকা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) হয়েছে ২০১৩ সালে। ডিমিউচুয়ালাইজেশনের কারণে আমাদের ক্ষতি হয়েছে, তারপরও আমরা মেনে নিয়েছি। ২০১৩ সাল থেকে ১০ বছর হয়ে গেছে। এই ১০ বছর পর আমরা যেটা বিশ্বাস করি, এটা (ডিমিউচুয়ালাইজেশন) এখন রিভিউ করার সময় এসেছে। যে আইনটা হয়েছে সেটা কতোটা বাস্তব সম্মত ছিলো, কতোটা মার্কেট ফ্রেডলি, কতোটা মার্কেট ডেভলপমেন্ট করেছে।
তিনি আরও বলেন, ২০১০ সাল থেকে গত ১৫ বছরে অর্থনীতির যে উন্নতি হয়েছে, জিডিপির সাইজ বলেন, মাইক্রো ইকোনমিকস বলেন, অবকাঠাম খাতের কথা বলেন কোনোটার সুবিধা আমরা এই স্টক মার্কেটে পায়নি। বাংলাদেশের সামগ্রীক উন্নতির সঙ্গে যদি তুলনা করি পুরো ইকোনমি এগিয়ে যাচ্ছে একভাবে, আর আমরা অন্যভাবে যাচ্ছি।

এ সময় ডিবিএ সভাপতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, গত ১৫ বছরে যে আইপিও এসেছে আমি মনে করি তা রিভিউ করার সময় এসেছে। রিভিউ যদি না করা হয়, সমস্যা চিহ্নিত হবে না। আর সমস্যা চিহ্নিত না হলে আমরা এগিয়ে যেতে পারবো না।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান বলেন, শেয়ারবাজারের আইন-কানুনগুলো মার্কেট ফ্রেন্ডলি হতে হবে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মাজেদা খাতুন বলেন, আমি বিএমবিএ’র নতুন সভাপতি হয়েছি। আশাকরি নতুন বছরে আর্থিক খাতে ভালো হবে।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, আমরা চাচ্ছি একটা ভালো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট ভালো হলে শিল্পায়নের সহযোগি হবে। মানুষের কর্মসংস্থান বাড়বে। পুঁজিবাজারে মানুষের অংশগ্রহণ বাড়বে। আমাদের প্রতিবেশি দেশ ভারতে আমরা দেখতে পরি ব্যাপক মানুষ শেয়ারবাজারে। আমরা চাই আমাদের শেয়ারবাজারেও ব্যাপক মানুষের অংশগ্রহণ হোক।
ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ব্রোকারেজ হাউজগুলোর ৬০-৭০ শতাংশ কর্মী চলে গেছে। বড় হাউজগুলো কোনো রকমে টিকে আছে। ছোট হাউজগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের তিনটি হাউস সমস্যায় পড়ে যাওয়ার তথ্য আপনারা পেয়েছেন। আমাদের সহযোগীতা করেন আমরা আপনাদের একটি ভালো বাজার উপহার দিতে পারবো।
বিএমবিএ’র সাবেক সভাপতি ছায়েদুর রহমান পুঁজিবাজারে ভালো কোম্পানির আইপিও না আসার পিছনের কারণ হিসেবে ব্যাংক ঋণের সহজলভ্যতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটা কোম্পানি পুঁজিবাজারে আসতে চাইলে তার আর্থিক প্রতিবেদন তৈরি করতে ২ বছর সময় লেগে যায়। বিপরীতে ব্যাংক থেকে ঋণ নিতে সর্বোচ্চ ২ মাস সময় লাগে।
ডিবিএ’র সাবেক সভাপতি বলেন, আমাদের যে তিনটি ব্রোকারেজ হাউজের কথা বলা হয়েছে, এই তিনটি হাউজের এই অবস্থার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই’র দায় আছে। আমরা দেখতে পেরেছি শুরুতে হাউজগুলোর সমস্যা কিছু খুবই কম। ধিরে ধিরে সমস্যা বড় হয়েছে। অসহযোগিতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ফ্লোর প্রাইসের মতো জঘন্ন ঘটনা আবার বিপদে ফেলেছে। স্বল্প সময়ের জন্য এটা মেনে নেয়া যায়, কিন্তু এতো দীর্ঘ সময়ের জন্য এটা গ্রহণযোগ্য না
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














