বিএসইসিতে অন্তঃকলহ : সরে দাঁড়ালেন মাসরুর রিয়াজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ড. এম মাসরুর রিয়াজকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের দিন থেকেই ষড়যন্ত্র শুরু করেন বিএসইসির নির্বাহি পরিচালক ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুর রহমান। যা নিয়ে এরইমধ্যে বিএসইসিতে গ্রুপিং হয়ে গেছে। তৈরী হয়েছে অন্ত:কলহ। এই অবস্থার মধ্যে বিএসইসিতে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন মাসরুর রিয়াজ।
বিএসইসির একজন সিনিয়র কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, নতুন চেয়ারম্যানকে নিয়োগ নিয়ে নিয়ন্ত্রক সংস্থাটিতে গ্রুপিং স্পষ্ট হয়ে উঠেছে। এখানে জুনিয়র কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ হয় মাসরুর রিয়াজকে নিয়ে দেওয়া বিবৃতিতে তাদেরকে ব্যবহার করা নিয়ে। ওই বিবৃতি দেওয়ার বিষয়ে তাদেরকে বলা হয়নি। এছাড়া তারা জানতোও না কি বিবৃতি দেওয়া হবে। এছাড়া কেউ কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতেও ষড়যন্ত্র করেছে। এসব মিলিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে অন্তঃকলহ তৈরী হয়েছে।
এই অবস্থার মধ্যে বিএসইসিতে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন মাসরুর রিয়াজ। তিনি তার কাছের মানুষদের জানিয়েছেন, এরইমধ্যে তাকে নিয়ে বিএসইসিতে বিতর্ক ও গ্রুপিং তৈরী হয়েছে। সেখানে যোগদান করলে কেউ সহযোগিতা করবেন, কেউ করবেন না। এই অবস্থায় বিএসইসিতে যোগদান না করাই ভালো।
আরও পড়ুন....
বিএসইসির চেয়ারম্যান হলেন মাসরুর রিয়াজ
মাসরুর রিয়াজকে চান না বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা
নির্বাহি পরিচালক-কমিশনারের স্বপ্ন ভঙ্গে মাসরুরকে নিয়ে ষড়যন্ত্র
মাসরুরের নিয়োগ নিয়ে সাইফুর রহমানের নিয়ম বর্হিভূত বিবৃতি : বিএসইসি অফিসার্স অ্যাসোসিয়েশন
এবার চাপে পড়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপি প্রত্যাহার
বিবৃতি প্রত্যাহার করে নিল সাইফুর রহমান
গত ১৩ আগস্ট মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে একইদিনে বিকালে মাসরুরকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেন এবং তাকে চান না বলে লিখিত বিবৃতি দেন সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান। তাকে কমিশনে যোগদানকে কর্মচারীরা স্বাগত জানাবেন না। একইসঙ্গে তার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি তোলা হয়। এ নিয়ে মন্ত্রণালয়ে সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত বিবৃতিও দেওয়া হয়।
তবে ওই বিবৃতি দেওয়ার সুযোগ ছিল না বলে দাবি করেন সংগঠনটির ৭ কার্যনির্বাহি সদস্যের ৬জন। তারা ১৪ আগস্ট মাসরুর রিয়াজকে নিয়ে সাইফুর রহমানের বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদলিপি দেয়।
প্রতিবাদলিপিতে জানানো হয়, মাসরুরকে নিয়ে যে প্রতিবাদ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটা একান্তই বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুর রহমানের নিজের। এর সাথে অ্যাসোসিয়েশন এর সহসভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ হেমায়েত হোসেন, নির্বাহী সদস্য একেএম ফারুক আলম ও নির্বাহি সদস্য মাহমুদা শিরিনের কোন সম্পর্ক নেই।
প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। কোন সিদ্ধান্ত কেবল মাত্র এজিএম/ইজিএম/কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত হওয়া বাঞ্চনীয়। এছাড়া রাষ্ট্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রস্তাব কোন ফোরামে উপস্থাপনের অধিকার অ্যাসোসিয়েশনের নেই।
কিন্তু চাপে পড়ে ১৫ আগস্ট সেই প্রতিবাদলিপি প্রত্যাহার করে নিয়ে বিবৃতি দেয় অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওই ৬জন সদস্য। প্রত্যাহার করে নেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়, মন্ত্রণালয়ে মাসরুর রিয়াজকে নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে ওই ৬জন সদস্যের কোন দ্বিমত নেই। যারা ধারনাগত ভুলের কারনে প্রতিবাদলিপি দিয়েছিলেন। তাই ভুল বুঝতে পেরে প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছে।
একইদিনে মাসরুর রিয়াজকে নিয়ে দেওয়া বিবৃতিও প্রত্যাহার করে নেয় সাইফুর রহমান। এতে তিনি বলেন, সরকার যেহেতু ড. এম. মাসরুর রিয়াজকে তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নিয়োগ প্রদান করেছে। সুতরাং এ ক্ষেত্রে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোনো আপত্তি নাই। ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যগণের সাথে আলোচনার ভিত্তিতে ড. এম. মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে স্বাগত জানানোর বিষয়ে এসোসিয়েশন পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে এবং তাঁকে কমিশনে সাদরে গ্রহণ করতে এসোসিয়েশনের কোন আপত্তি নাই।
এছাড়া বিবৃতি প্রত্যাহার করে নেওয়া চিঠিতে আরও বলেন, ড. এম. মাসরুর রিয়াজকে নিয়োগ প্রদানের পর সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ে। এসকল নেতিবাচক সংবাদের সুযোগ নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী চক্র দ্বারা কমিশনের অধিকাংশ কর্মচারীগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে ১৩ আগস্ট ২০২৪ তারিখে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ সাধারণ সদস্যগণের পক্ষ থেকে বিবৃতি প্রেরণের জন্য সভাপতিকে বাধ্য করা হয়। যা কখনোই সভাপতির ব্যক্তিগত অভিমত নয়। মূলত: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দূরভিসন্ধিমূলক তথ্যের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই ধরণের সিদ্ধান্তে উপনীত হয়েছিল।
পাঠকের মতামত:
- জিল বাংলা সুগারের লেনদেন সাময়িক স্থগিত
- বেস্ট হোল্ডিংস জরিমানার কবলে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে উত্থান
- আজও লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- উসমানিয়া গ্লাসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দুই কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
- লোকসানে ড্রাগণ সোয়েটার
- সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা বেচবে ১০ লাখ শেয়ার
- ব্যাংক এশিয়ার পরিচালক সাড়ে ১০ লাখ শেয়ার বেচবে
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- এনআরবিসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিনা অনুমতিতে শেয়ার বিক্রির অভিযোগ
- ফরচুন সুজের পরিচালক-কর্মকর্তাদের ৭.২০ কোটি টাকা জরিমানা
- সব সূচকে এগিয়েছে শেয়ারবাজার
- কমোডিটি এক্সচেঞ্জ চালু সময়ের দাবি
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- জিল বাংলার অস্বাভাবিক দর বৃদ্ধি
- উত্থান দিয়ে সপ্তাহ শুরু
- পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- শ্রমিক অসন্তোষের পর আংশিকভাবে উৎপাদনে ফিরেছে ফু–ওয়াং ফুডস
- সর্বোচ্চ বোনাস ব্র্যাক ব্যাংকের, পিছিয়ে মিডল্যান্ড
- নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
- এআই স্টকে ধস, রক্তাক্ত এশিয়ার দুই বাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার ২১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার লেনদেন
- আইপিও সহজ করতে বড় সংস্কার করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মন্দা কাটিয়ে পুনরুদ্ধারের পথে শেয়ারবাজার: ডিবিএ সভাপতি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- ডিএসইতে ছয় কার্যদিবস পর পতন
- পিপলস লিজিংয়ের লোকসান কমেছে ২ শতাংশ
- ইউরোপের ছয় দেশে লেভোথাইরক্সিন ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- সাবসিডিয়ারিতে ২৯৩ কোটি টাকার বিনিয়োগ নিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় সিদ্ধান্ত
- বে লিজিংয়ের লোকসান কমেছে ২১ শতাংশ
- লভ্যাংশ দেবে না পিপলস লিজিং
- লভ্যাংশ দেবে না বে লিজিং
- রেমিট্যান্সে নতুন মাইলফলক
- চার আর্থিক প্রতিষ্ঠানকে শেষ সুযোগ
- রূপালী লাইফের শেয়ারে কারসাজি, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা
- সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ফিরে পেল স্টক এক্সচেঞ্জ
- শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আয়োজন করল বিএসইসি
- মিউচ্যুয়াল ফান্ড নিয়ে পুরোনো বিতর্কে বিএসইসি
- বাজেটে শেয়ারবাজারবান্ধব উদ্যোগে বিএমবিএর কৃতজ্ঞতা
- শেষ ষোলোতে ফ্রান্স
- হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে, সামনে ব্রাজিল
- ‘আলফা’-তে পারিশ্রমিকের শীর্ষে আলিয়া, কত পেলেন ববি-শর্বরী?
- পাপারাৎজ়ির আচরণে ক্ষুব্ধ সোনাক্ষী সিন্হা
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- লুজারের শীর্ষে বেস্ট হোল্ডিংস
- গেইনারের শীর্ষে বিএসআরএম
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- ডিএসইতে ৬ কার্যদিবসে বাড়লো ২০৯ পয়েন্ট
- লেনদেনের শীর্ষ ব্র্যাক ব্যাংক
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে
- পূণ:মূল্যায়নে ২১ কোটি টাকার সম্পদের দাম বাড়ল ৭৬৩ কোটি
- প্রাইম ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬৯ শতাংশ
- ফনিক্স ফাইন্যান্সের লোকসান কমেছে ৪৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বেস্ট হোল্ডিংস
- লভ্যাংশ দেবে না ফনিক্স ফাইন্যান্স
- মাকসুদ কমিশনের বিদায় হলেও স্টক এক্সচেঞ্জে বহাল তাদের নিয়োগ দেওয়া পর্ষদ
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














