বিবৃতি প্রত্যাহার করে নিল সাইফুর রহমান
বিএসইসিতে সক্রিয় ষড়যন্ত্রকারী চক্র : বাড়ছে অন্ত:কলহ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়া চেয়ারম্যান ড. এম. মাসরুরকে নিয়ে একের পর এক নাটকের জন্ম দিয়ে যাচ্ছে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ আগস্ট) মাসরুরের বিষয়েও বিভিন্ন অভিযোগ তুলেন এবং তাকে চান না বলে লিখিত বিবৃতি দেন সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান। তবে ওই বিবৃতি দেওয়ার সুযোগ ছিল না বলে দাবি করেন সংগঠনটির ৭ কার্যনির্বাহি সদস্যের ৬জন। অবশেষে ১৫ আগস্ট বিবৃতি প্রত্যাহার করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সাইফুর রহমান। যে চিঠিতে বিএসইসিতে অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী চক্রের সক্রিয় থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এরমধ্যে গত ১৪ আগস্ট মাসরুর রিয়াজকে নিয়ে সাইফুর রহমানের বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদলিপি দেয় একই সংগঠনের ৭ সদস্যের কার্যনির্বাহি পরিষদের ৬ জন। উর্ধ্বতন কর্মকর্তাদের চাঁপে সেই প্রতিবাদলিপি প্রত্যাহার ১৫ আগস্ট সকালে প্রত্যাহার করেও নেয়।
বিএসইসির একজন সিনিয়র কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, নতুন চেয়ারম্যানকে নিয়োগ নিয়ে নিয়ন্ত্রক সংস্থাটিতে গ্রুপিং স্পষ্ট হয়ে উঠেছে। এখানে জুনিয়র কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ হয় মাসরুর রিয়াজকে নিয়ে দেওয়া বিবৃতিতে তাদেরকে ব্যবহার করা নিয়ে। ওই বিবৃতি দেওয়ার বিষয়ে তাদেরকে বলা হয়নি। এছাড়া তারা জানতোও না কি বিবৃতি দেওয়া হবে। এছাড়া কেউ কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতেও ষড়যন্ত্র করেছে। এসব মিলিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে অন্তঃকলহ তৈরী হয়েছে।
মাসরুর রিয়াজকে নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহারের বিষয়ে সাইফুর রহমান বলেন, সরকার যেহেতু ড. এম. মাসরুর রিয়াজকে তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নিয়োগ প্রদান করেছে। সুতরাং এ ক্ষেত্রে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোনো আপত্তি নাই। ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যগণের সাথে আলোচনার ভিত্তিতে ড. এম. মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে স্বাগত জানানোর বিষয়ে এসোসিয়েশন পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে এবং তাঁকে কমিশনে সাদরে গ্রহণ করতে এসোসিয়েশনের কোন আপত্তি নাই।
এছাড়া বিবৃতি প্রত্যাহার করে নেওয়া চিঠিতে আরও বলেন, ড. এম. মাসরুর রিয়াজকে নিয়োগ প্রদানের পর সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ে। এসকল নেতিবাচক সংবাদের সুযোগ নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী চক্র দ্বারা কমিশনের অধিকাংশ কর্মচারীগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে ১৩ আগস্ট ২০২৪ তারিখে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ সাধারণ সদস্যগণের পক্ষ থেকে বিবৃতি প্রেরণের জন্য সভাপতিকে বাধ্য করা হয়। যা কখনোই সভাপতির ব্যক্তিগত অভিমত নয়। মূলত: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দূরভিসন্ধিমূলক তথ্যের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই ধরণের সিদ্ধান্তে উপনীত হয়েছিল।
এর আগে গত ১৩ আগস্ট মাসরুর রিয়াজের নিয়োগ বিষয়ে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া ছিল - তিনি শিবলী সাহেবের ঘনিষ্ঠ ছিলেন। বিএসইসির রোড শোগুলোতে অংশ নিয়েছেন। শিবলী সাহেবের নানা বিতর্কিত পলিসির সমর্থকও ছিলেন। আর সালমান এফ রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি অনেকেই জানে। যাদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ফলে তাকে কমিশনে যোগদানকে কর্মচারীরা স্বাগত জানাবেন না। একইসঙ্গে তার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি তোলা হয়। এ নিয়ে মন্ত্রণালয়ে সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত বিবৃতিও দেওয়া হয়।
এরপরে ১৪ আগস্ট সাইফুর রহমানের ওই বিবৃতির প্রতিবাদ জানায় বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৭ সদস্যের কার্যনির্বাহি পরিষদের ৬ জন। প্রতিবাদলিপিতে জানানো হয়, মাসরুরকে নিয়ে যে প্রতিবাদ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটা একান্তই বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুর রহমানের নিজের। এর সাথে অ্যাসোসিয়েশন এর সহসভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ হেমায়েত হোসেন, নির্বাহী সদস্য একেএম ফারুক আলম ও নির্বাহি সদস্য মাহমুদা শিরিনের কোন সম্পর্ক নেই।
প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। কোন সিদ্ধান্ত কেবল মাত্র এজিএম/ইজিএম/কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত হওয়া বাঞ্চনীয়। এছাড়া রাষ্ট্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রস্তাব কোন ফোরামে উপস্থাপনের অধিকার অ্যাসোসিয়েশনের নেই।
আরও পড়ুন....
বিএসইসির চেয়ারম্যান হলেন মাসরুর রিয়াজ
মাসরুর রিয়াজকে চান না বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা
নির্বাহি পরিচালক-কমিশনারের স্বপ্ন ভঙ্গে মাসরুরকে নিয়ে ষড়যন্ত্র
মাসরুরের নিয়োগ নিয়ে সাইফুর রহমানের নিয়ম বর্হিভূত বিবৃতি : বিএসইসি অফিসার্স অ্যাসোসিয়েশন
এবার চাপে পড়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপি প্রত্যাহার
তবে ১৫ আগস্ট সেই প্রতিবাদলিপি প্রত্যাহার করে নিয়ে বিবৃতি দিয়েছে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওই ৬জন সদস্য। যা চাপে পড়ে দিতে বাধ্য হয়েছে বলে বিএসইসির এক উর্ধ্বতন কর্মকর্তা জানান।
প্রত্যাহার করে নেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ে মাসরুর রিয়াজকে নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে ওই ৬জন সদস্যের কোন দ্বিমত নেই। যারা ধারনাগত ভুলের কারনে প্রতিবাদলিপি দিয়েছিলেন। তাই ভুল বুঝতে পেরে প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছে।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পরিকল্পনা আছে- অর্থমন্ত্রী
- শেয়ারবাজার সংবেদনশীল জায়গা, এখানে আবর্জনা রাখা যাবে না
- রণবীর সিংকে বিষ্ণোই গ্যাংস্টারের হুঁশিয়ারি
- হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ খান পরিবার
- রবি আজিয়াটার লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল ব্যাংক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- লুজারে লিজিং কোম্পানির আধিপত্য
- গেইনারের শীর্ষে রহিমা ফুড
- ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ লেনদেন
- মাকসুদ কমিশনে অনাস্থা চরমে : নির্বাচনের পরেও শেয়ারবাজারে টানা পতন
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও জালিয়াতি নিয়ে অর্থ বানিজ্যতে রিপোর্টের পর তদন্তে বিএসইসি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের শেয়ার কেনার ঘোষনা
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ করবে আলহাজ্ব টেক্সটাইল
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানিতে চেয়ারম্যান নিয়োগ
- জিপিএইচ ইস্পাতের শিমুলের ২ কোটি শেয়ার হস্তান্তর
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- Notice for Unclaimed Dividend of Simtex Industries
- গেইনারের শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
- বুধবারও স্কয়ার ফার্মার সর্বোচ্চ লেনদেন
- মাকসুদ কমিশনের উপর অনাস্থায় নির্বাচনের পরেও শেয়ারবাজারে পতন
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ
- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ফান্ডের `নো' ডিভিডেন্ড
- রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার
- মহানায়ক মান্নার ১৮তম প্রয়াণ দিবস আজ
- বাবাকে নিয়ে হাসপাতালে সালমান
- ঝুঁকিতে মেঘনা পেট্রোলিয়ামের ৫৪৮ কোটি টাকার এফডিআর
- শেয়ারবাজার নিয়ে তথ্য প্রকাশকারীর সুরক্ষা প্রদান বিধিমালা অনুমোদন
- এশিয়াটিকের ভবন নির্মাণ নিয়ে প্রতারণার চেষ্টা, শেয়ারে লক-ইন বাড়ালো বিএসইসি
- মঙ্গলবারও স্কয়ার ফার্মার সর্বোচ্চ লেনদেন
- মাকসুদ কমিশনের চেয়ার ধরে রাখার চেষ্টা, শেয়ারবাজারে পতন
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার অনুমোদন
- জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- সেনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- মেঘনা পেট্রোলিয়ামের ভ্যাট তথ্যে গরমিল পেয়েছে নিরীক্ষক
- আটকে গেল শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- জামিন পেলেন রাজপাল যাদব
- লুজারের শীর্ষে আইসিবি ইসলামীক ব্যাংক
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- তিন দিনের বড় উত্থানের পরে সামান্য কারেকশন
- স্কয়ার ফার্মার সর্বোচ্চ লেনদেন
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
- ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ বিতরণ
- গোল্ডেন জুবিলি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শেয়ার কিনবে গ্রীন ডেল্টা
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল সোনালি আঁশ
- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের অধঃপতন
- ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম
- তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার
- শেয়ারপ্রতি ৫.৯৫ টাকা লোকসান কম দেখিয়েছে অলটক্সে ইন্ডাস্ট্রিজ
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে ওয়ান ব্যাংক
- লেনদেনে ব্যাংকের দাপট
- শেয়ারবাজারে বড় উত্থান : ধারাবাহিকতা রাখতে দরকার কমিশনের অপসারণ
- নির্বাচনের প্রভাবে শেয়ারবাজারে বড় উত্থান
- বিএসইসির তদন্তের জালে ভিআইপিবি অ্যাসেট
- টেকনো ড্রাগসের উন্নতি
- প্রাইম ব্যাংকে সিইও নিয়োগ
- নাভানা সিএনজির অধঃপতন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল আফতাব অটো
- চার দিন পর খুলল শেয়ারবাজার
- বসন্তের আবহে পারসা
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৯৪২০ কোটি টাকা
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মেঘনা কনডেন্সড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
- আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন জাম্পা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার














