আমি যদি কখনো বিপদে পড়ি, তখন সবার আগে এগিয়ে আসবেন শাহরুখ: দীপিকা পাড়ুকোন
গতকাল শুক্রবার মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে অনুষ্ঠিত হয় ‘জওয়ান’ ছবির সাফল্য উপলক্ষে সংবাদ সম্মেলন। তবে এই সংবাদ সম্মেলনে কেবল সাংবাদিক ও ‘জওয়ান’ টিমের প্রশ্নোত্তরেই সীমাবদ্ধ ছিল না; আলোর ঝলকানি, নাচ, গান, তারকার দ্যুতিতে জমজমাট ছিল এই আয়োজন।
৭ সেপ্টেম্বর মুক্তির পর ‘জওয়ান’ দুনিয়াজুড়ে ইতিমধ্যে ৭০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। দ্রুত ৭০০ কোটি ক্লাবের সদস্য হিসেবে নতুন রেকর্ড এই ছবির ঝুলিতে। ‘জওয়ান’-এর এই অভাবনীয় সাফল্যে ছবির অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীরা উন্মাদনায় ভাসছেন। তার প্রতিফলন ধরা পড়ল গতকালের রঙিন সন্ধ্যায়। এদিনের সংবাদ সম্মেলনে শাহরুখ খান, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, অ্যাটলি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, লহর, আলিয়া কুরেশি, সুনীল গ্রোভার উপস্থিত ছিলেন। মায়ের জন্মদিন বলে ছবির মূল নায়িকা নয়নতারা চেন্নাই থেকে মুম্বাইয়ে আসতে পারেননি।
‘জওয়ান’ ছবির সংগীত পরিচালক অনিরুদ্ধ নিজের রচিত গানের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। রোমান্টিক গান ‘চলেয়া’-এর তালে তাল মিলিয়ে শাহরুখ আর দীপিকা নাচ এই আসরকে আরও উষ্ণ করে তুলেছিল। সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, ‘আমি বরাবরই দক্ষিণি ছবির ভক্ত। আগে ডাব করা হতো না। তা-ও আমি বোঝার চেষ্টা করতাম। এখন দক্ষিণের ছবি দেখতে অসুবিধা হয় না।’ ‘জওয়ান’ ছবিতে দক্ষিণি তারকা বিজয় সেতুপতিকে খলনায়কের ভূমিকায় দেখা গেছে। এর আগে বিজয় জানিয়েছিলেন, শাহরুখের কারণেই তিনি ছবিটি করেছেন।
সংবাদ সম্মেলনে শাহরুখকে ঘিরে নিজের অনুভূতি ব্যক্ত করে বিজয় বলেন, ‘শাহরুখ খানের মস্তিষ্ক অত্যন্ত “সেক্সি”। তিনি যেকোনো মানুষকে তাঁর কথার জালে বেঁধে ফেলতে পারেন। আমরা সবাই অস্ট্রেলিয়ায় ছিলাম। শাহরুখের সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। এ জন্য সবাই আমাকে জোর করে কোট পরিয়েছিল। এক ঘণ্টা অপেক্ষার পর তিনি এসেছিলেন। আর আসামাত্র তাঁর সুন্দর কথায় আমাদের মোহিত করেছিলেন। আর তাঁর সঙ্গে কথা বলতে বলতে কখন যে এক ঘণ্টা কেটে গেছে, তা বুঝতে পারিনি।’
বিজয়ের প্রসঙ্গে ‘কিং খান’ বলেন, ‘বিজয় একসঙ্গে তামিল ও হিন্দি শুট করেছিলেন। মাত্র দুই ঘণ্টার মধ্যে হিন্দি শিখে ফেলেছিলেন তিনি। আমি তাঁর থেকে অনেক কিছু শিখেছি। বিজয় পর্দায় ম্যাজিক সৃষ্টি করতে পারেন।’
‘জওয়ান’ ছবিতে দীপকাকে অতিথি চরিত্রে দেখা গেছে। তবে ছবিতে তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে শাহরুখের দ্বৈত চরিত্রের একটিতে তাঁর মায়ের চরিত্রে দেখা গেছে দীপিকাকে। এ প্রসঙ্গে কিং খান বলেন, ‘নয়নতারা জির বিয়ের দিন অ্যাটলি আমাকে দীপিকার কথা বলেছিলেন। আমি দ্বিধায় ছিলাম, দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করবে কি না, আর ছোট চরিত্রে সে রাজি হবে কি না। আমরা “পাঠান”ছবির ‘বেশরম’ গানের শুটিং করছিলাম, তখন আমার ম্যানেজার পূজাকে (দদলানি) জিজ্ঞাসা করি, দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করবে কি না। পূজা তখনই দীপিকার সঙ্গে দেখা করে কথা বলে আমাকে জানায় যে সে (দীপিকা) রাজি আছে।’
অনেকে মনে করেন, দীপিকা শাহরুখের জন্য ‘লাকি চার্ম’। সেই ‘ওম শান্তি ওম’থেকে শুরু করে ‘জওয়ান’ পর্যন্ত পর্দায় এই দুই তারকার উপস্থিতি বরাবারই বক্স অফিসে ঝড় তুলেছে। তবে ‘লাকি চার্ম’ শব্দবন্ধ নিয়ে আপত্তি সুরে দীপিকা বলেন, ‘কারও জন্য “লাকি চার্ম” হওয়া আমার মনে হয় খুবই বাজে তকমা। আমার হৃদয়ে শাহরুখ খানের জন্য ভালোবাসা আর সম্মান আছে। আর তাই তিনি যা কিছু বলবেন, আমি তা করার জন্য প্রস্তুত আছি। আমি “প্রোজেক্ট কে” ছবির শুটিং করছিলাম, তখন শাহরুখ ও অ্যাটলি আমাকে ছবির কাহিনি শোনানোর জন্য এসেছিলেন। আমার কাছে চরিত্রের দৈর্ঘ্য কখনো বড় কথা নয়। আমার আর শাহরুখের সম্পর্কের কথা কারও অজানা নয়। আমি জানি, যদি কখনো বিপদে পড়ি, তখন সবার আগে যে মানুষটি আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন, তিনি হলেন শাহরুখ।’
শাহরুখের সঙ্গে নায়িকাদের অনস্ক্রিন রোমান্স সব সময় জাদুকরি আবহের সৃষ্টি করে। এই রোমান্সে কারণ ব্যাখ্যা করে কিং খান বলেন, ‘মেয়েদের সম্মান করা উচিত। মেয়েদের সম্মান করলে সবচেয়ে বেশি ভালোবাসা প্রতিফলিত হয়।’ এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘একজন অভিনেতার টিকে থাকার জন্য শুধু ভালোবাসা প্রয়োজন। আর প্রতিটা অভিনেতার উচিত, পরিচালককে সন্তুষ্ট করা। আমি অনেক দিন পর কাজে ফিরলাম। তাই নার্ভাস ছিলাম। কিন্তু ওপরওয়ালা আমার প্রতি দয়াবান। তাই “পাঠান”, “জওয়ান” হিট করেছে। আগে আমি স্বার্থপর ছিলাম। শুধু নিজের কথা ভাবতাম। আর তাই ভালো চরিত্র করার কথা ভাবতাম। কিন্তু এখন অন্য সবার ভালোবাসার কথা মাথায় রেখে আমি ছবি করি। আর আমার ছোট ছেলের (আব্রাম) কারণে এই ধরনের সব ছবিতে কাজ করছি।’
বড় ছেলে আরিয়ানের প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, ‘আমার বড় ছেলে একদিন আমাকে বলেছিল, সে আর সুহানা আমার স্টারডম দেখে বড় হয়েছে। এই স্টারডমের উন্মাদনা তারা দেখেছে। বড় ছেলে বলে, আমাকে এখন কমপক্ষে এমন পাঁচটা ছবি করতে হবে, যার সাফল্য আব্রাম যেন অনুভব করতে পারে।’
সংবাদ সম্মেলনে কথা বলেন পরিচালক অ্যাটলি। তিনি বলেন, ‘“জওয়ান” শাহরুখ খানের কাছে লেখা আমার এক প্রেমপত্র। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি অভিভূত।’
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














