৩২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামী বছর (২০২৫ সালে) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য দেশের চহিদা মেটাতে পরিশোধিত ও অপরিশোধিত প্রায় ৩২ লাখ টন জ্বালানি তেল এবং চলতি বছরের নভেম্বরের জন্য এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার।
এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের (জানুয়ারি থেকে ডিসেম্বর) জন্য পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্ত নিজস্ব তহবিল থেকে এ জ্বালানি কেনা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সাল থেকে জ্বালানি তেলের মোট চাহিদার ৫০ শতাংশ জি-টু-জি ভিত্তিতে এবং ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে আমদানি করে আসছে।
বিক্রয় প্রবণতা ও পর্যাপ্ত মজুত বিবেচনায় ২০২৫ সালের জন্য জি-টু-জি ভিত্তিতে মোট আমদানির পরিমাণ গ্যাস অয়েল ১৯.১০ লাখ মেট্রিক টন (১০%+), জেট এ-১= ৩.৬৫ লাখ মেট্রিক টন (১০%+), মোগ্যাস ১.২৫ লাখ মেট্রিক টন (১০%+), ফার্নেস অয়েল ৪.৫০ লাখ মেট্রিক টন (১০%+) এবং মেরিন ফুয়েল ৪৫ হাজার মেট্রিক টনসহ (১০%+) মোট পরিশোধিত জ্বালানি তেল ২৮ লাখ ৯৫ হাজার মেট্রিক টন।
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে পিপিএ ২০০৬ এর ৬৮(১) ধারা এবং পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
সভায় ২০২৫ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক জি-টু-জি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) এবং অ্যাডনক, আবুধাবি থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াকরণ করে থাকে।
ইআরএল ফিড ডিজাইন অনুযায়ী প্রক্রিয়াকরণের জন্য কাঁচামাল হিসেবে এই দুটি ক্রুড অয়েল অধিক উপযোগী এবং টেন্ডার প্রক্রিয়ায় অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমদানির সুযোগ নেই বিধায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে পিপিএ ২০০৬ এর ৬৮(১) ধারা এবং পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী ২০২৫ সালের জন্য সৌদি আরামকো, সৌদি আরব এবং অ্যাডনক, আবুধাবি থেকে ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
সৌদি আরব থেকে ৭ লাখ মেট্রিক টন এবং আবুধাবি থেকে ৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।
সভায় গ্যাসের জরুরি চাহিদা মেটানোর জন্য স্পট মার্কেট থেকে এক কার্গো (১০-১১ নভেম্বর ২০২৪ সময়ের জন্য ৩০তম) এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। স্পট মার্কেট থেকে ১০-১১ নভেম্বর ২০২৪ (৩০তম কার্গো) সময়ের জন্য পুনঃকোটেশন আহ্বান করা হলে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র দুটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে।
অন্যদিকে পিপিআর-২০০৮ এর বিধি ৭৩(৭)-এ কমপক্ষে তিনটি গ্রহণযোগ্য কোটেশন না পাওয়া গেলে কোটেশনগুলো বাতিল করে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগ করার বিধান রয়েছে। বিদ্যুৎ, সার, শিল্পখাতসহ বিভিন্ন খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১০-১১ নভেম্বর ২০২৪ সময়ের জন্য ৩০তম) এলএনজি কেনার প্রস্তাব ‘পিপিআর- ২০০৮’ এর বিধি ৭৬(২) অনুসরণে সরাসারি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব করা হলে কমিটি তাতে অনুমোদন দেয় বলে সূত্র জানায়।
পাঠকের মতামত:
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














