অস্ট্রেলিয়ার সঙ্গে একা লড়ে গেলেন বুমরা
খেলাধূলা ডেস্ক : অ্যাডিলেডে শতরান করা ট্রেভিস হেড শতরান করলেন ব্রিসবেনেও। একইসঙ্গে রানে ফিরলেন স্টিভ স্মিথও। দুই ব্যাটারের দাপট তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় দিনের শুরুটা যদিও ছিল ভারতের পক্ষে। দুই ওপেনার উসমান খাজা (২১) এবং নাথান ম্যাকসুইনিকে (৯) দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন যশপ্রীত বুমরা। পরে তিনিই আবার পর পর ৩ উইকেট নিয়ে কোণঠাসা রোহিত শর্মাদের লড়াইয়ে ফেরালেন। ব্রিসবেনে দ্বিতীয় দিনের লড়াই কার্যত বুমরা বনাম অস্ট্রেলিয়ায় পরিণত হল। তবু দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ৭ উইকেটে ৪০৫।
কথায় বলে সকাল দেখেই দিনের বাকিটা বোঝা যায়। রবিবার ব্রিসবেনের সকালের সঙ্গে দিনের বাকিটা মিলল না। প্রথম ২ ঘণ্টায় রোহিতেরা দাপট দেখালেও দিনের বাকি সময়টা শাসন করল স্মিথ-হেড জুটি। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টেই ব্যাটিং অর্ডারে নিজের পছন্দের জায়গা ফিরে পেয়েছিলেন স্মিথ। ব্রিসবেনে রানও পেলেন। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া দলের ইনিংস টেনে তুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। চাপের সময় ধরে খেললেও হেড আগ্রাসী ব্যাটিং শুরু করার পর সুযোগ বুঝে হাত খুললেন স্মিথও।
স্মিথ-হেড জুটি ২২ গজে থিতু হয়ে যাওয়ার পর দিশেহারা দেখাল ভারতীয় বোলারদের। বুমরাও বোধহয় খানিকটা চাপে পড়ে গেলেন উইকেটের অন্য প্রান্ত থেকে তেমন সাহায্য না পেয়ে। বাংলার জোরে বোলার আকাশ দীপ কিছুটা চেষ্টা করলেন অস্ট্রেলীয় ব্যাটারদের চাপে রাখার। মহম্মদ সিরাজ, নীতীশ কুমার রেড্ডিরা চাপ ধরে রাখতে পারলেন না। নীতীশ অবশ্য শুরুটা খারাপ করেননি। মার্নাস লাবুশেনের (১২) উইকেট নিয়েও চাপ ধরে রাখতে পারলেন না। রবীন্দ্র জাডেজাকে বিপজ্জনক দেখাল না। প্রতি টেস্টে ভারতের স্পিনিং অলরাউন্ডার পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠবেই। গৌতম গম্ভীরেরা কাউকেই অস্ট্রেলিয়ার পিচে থিতু হতে দিচ্ছেন না। পার্থে সফল ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাডিলেডে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্রিসবেনে তাঁকে বসিয়ে খেলানো হল জাডেজাকে। তিনিও বল হাতে দলকে ভরসা দিতে পারলেন না।
সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার। দু’জনেই শতরান করলেন। হেড টানা দু’টেস্টে শতরান করলেন। স্মিথের ৩৩তম টেস্ট শতরান এল ২৬ ইনিংস পর। চতুর্থ উইকেটে তাঁদের জুটি এক রকম কোণঠাসা করে দিল ভারতীয় দলকে। ওভার প্রতি প্রায় পাঁচ রান করে তুললেন তাঁরা। চতুর্থ উইকেটে তাঁদের ২৪১ রানের জুটি চাপে ফেলে দিল ভারতকে। পর পর স্মিথ (১০১) মিচেল মার্শ (৫) এবং হেডকে (১৫২) আউট করে ভারতকে লড়াইয়ে ফেরাতে হল সেই বুমরাকেই। ভারতীয় দলের সহ-অধিনায়কের দাপটে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩১৬ থেকে ২৩ বলের ব্যবধানে ৩২৭ রানে ৬ উইকেট হারায়। ভারতের অন্য বোলারেরা কেন এই দায়িত্ব নিতে পারছেন না, সে প্রশ্ন উঠছে বার বার। এ নিয়ে গোপালি বলের টেস্টের পর উদ্বেগ প্রকাশ করেছিলেন রোহিতও। তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এই দল থেকে বুমরাকে সরিয়ে নিলেই ভারতীয় বোলিং নির্বিষ। দিশাহীন। বোলিং কোচ মর্নি মর্কেলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সময় হয়ে গিয়েছে।
বুমরা দ্রুত ৩ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে ফেরানোর পরও ভারতের অন্য বোলারেরা চাপে রাখতে পারেননি অস্ট্রেলীয়দের। নতুন জুটি তৈরি করলেন অ্যালেক্স ক্যারে এবং প্যাট কামিন্স। তাঁরাও ব্যাট করলেন স্বচ্ছন্দে। শেষবেলায় কামিন্সকে (২০) আউট করে মুখরক্ষা করলেন সিরাজ। দিনের শেষে ২২ গজে অপরাজিত রয়েছেন ক্যারে (৪৫) এবং মিচেল স্টার্ক (৭)। ৭২ রানে ৫ উইকেট বুমরার। এ ছাড়া ৬৫ রানে ১ উইকেটে নীতীশের। ৯৭ রানে ১ উইকেট সিরাজের।
পাঠকের মতামত:
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- প্রথম শ্রেণির ক্রিকেটে চার ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মোসাদ্দেক
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- এমবি ফার্মার লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














