শেয়ারবাজার খুব খারাপ অবস্থায় নেই-ডিএসই চেয়ারম্যান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (চেয়ারম্যান) মমিনুল ইসলাম বলেছেন, আমাদের দেশে এই মুহুর্তে অর্থনীতির যে মৌলিক সূচকগুলো আছে, সেখানে যে ধরনের একটা স্পেস দেখতে পারছি, আমাদের দেশে এই মুহুর্তে সুদের হার যে পরিমাণে উচ্চ, আমাদের দেশে এই মুহুর্তে রাজনৈতিক একটা অনিশ্চয়তার যে বিষয় আছে, আমাদের এই মুহুর্তে ব্যাংকিং খাতের যে সমস্যাগুলো ভীষণভাবে অর্থনীতিকে বিচ্যুত করছে, সেই পরিস্থিতিতে আমি বলবো না যে আমাদের শেয়ারবাজারের অবস্থান খুব খারাপ অবস্থায় আছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবে ‘পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান, হাবিবুর রহমান, ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী ও মিনহাজ মান্নান ইমন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন উপস্থিত ছিলেন।
শেয়ারবাজারে চলা দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী ৫০ শতাংশের ওপরে লোকসানে রয়েছেন। শেয়ারবাজারের এই পরিস্থিতিকে আপনারা স্বাভাবিক মনে করেন কি? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তার উত্তরে ডিএসইর চেয়ারম্যান বলেন, রেগুলেটর বা অপারেটর বলবে না বাজার স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এটা বলবে বিনিয়োগকারীরা, স্টেকহোল্ডাররা।
তিনি বলেন, গুজবে কান দিয়ে যারা দুর্বল শেয়ারে বিনিয়োগ করেছেন তারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, বিপরীতে যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে এমন মন্তব্য করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (চেয়ারম্যান) মমিনুল ইসলাম বলেছেন, এই মুহুর্তে উচ্চ সুদের হার রয়েছে। ব্যাংকিং কাতের সমস্যার কারণে অর্থনীতি বিচ্যুত হচ্ছে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে শেয়ারবাজার খুব খারাপ অবস্থায় নেই।
এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
মমিনুল ইসলাম বলেন, আমরা ধারাবাহিক পতনকে অ্যারেস্ট করতে পেরেছি। যেখানে আমাদের সবারই পতন শঙ্কা ছিলো, বাজারে সবাই যখন আতঙ্কিত হয়ে গেলো। দ্বিতীয়ত আমাদের যারা মার্কেট প্লেয়ার ছিলো, তাদের একটা বড় অংশ বা কিছু অংশ তারা বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যে ঢুকে পড়েছে, যখন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে তাদের কাছ থেকে এই মার্কেটে পতন ঘটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেখানে আছি, আমাদের প্রত্যাশা এখান থেকে আরও ভালো হবে। কিন্তু এই মুহুর্তে যেটা আছে, সেটাকে আপনি বলতে পারেন না অস্বাভাবিক কিছু।
‘তারপরও এই জায়গায় দ্বিমত থাকবে, আমার কাছে মনে হবে স্বাভাবিক, আর একজনের কাছে মনে হবে খুবই ভালো, আর একজনের কাছে মনে হতে পারে খুবই খারাপ। কিন্তু যদি আমি গুজবে কান দিয়ে দুর্বল শেয়ারে বিনিয়োগ করে থাকি, সেখানে ক্ষতিগ্রস্থ বেশি হয়েছে। আর যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, আমার ধারনা তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে’ বলেন ডিএসইর চেয়ারম্যান।
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, আমাদের পুঁজিবাজার ভিশনভাবে সংকুচিত। পুঁজিবাজার অর্থনীতিতে ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে। গত ১০ বছরে সড় ৬০০ কোটি টাকার আইপিও হয়েছে। এর বেশিরভাগ দুর্বল। ব্যাংক থেকে ঋণ পাওয়ার অযোগ্য প্রতিষ্ঠান আইপিওতে এসেছে।
তিনি বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদ গত তিন মাস সম্পূর্ণ প্রভাব মুক্ত থেকে কাজ করেছে। ডিএসইর শীর্ষ পদ এমডি, সিটিও এবং সিওও পদ খালি রয়েছে। এই তিন পদে আমরা যোগ্য ও দক্ষ লোকবল নিয়োগের জন্য কাজ করছি। আইপিও সিস্টেম কিভাবে সহজীকরন ও ডিজিটালাইজ করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। ডিএসইর রিসার্স সক্ষমতা বাড়ানোর কাজ আমরা করবো।
তিনি আরও বলেন, ফ্লোর প্রাইসের মতো হটোকারি সিদ্ধান্ত দুই বছর ধরে ছিলো। যা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাজারের ওপর থেকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে গেছে।
বর্তমান কমিশনের যোগ্যতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, সম্প্রতি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় কোন কিছু এগিয়ে নিতে নেতা দরকার হয় বলে জানিয়েছি। যার সততা ও যোগ্যতার গুণাবলি থাকবে। বর্তমান কমিশনকে আমরা এখন পর্যন্ত সৎ বলে মনে করি।
সিএসই’র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমরা সম্পূর্ণ প্রভাব মুক্ত তেকে কাজ করছি। বিএসইসির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচা হয়েছে। আমাদের ওপর কোনো চাপ নেই।
ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিগত ১৫ বছরে শেয়ারবাজারে কি কি অনিয়ম হয়েছে, জাল-জালিয়াতি হয়েছে তা ক্ষতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করতে হবে। কি কি অনিয়ম হয়েছে, তা চিহ্নিত করা না গেলে সমস্যা সমাধানের উপায় বের করা যাবে না।
পাঠকের মতামত:
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- প্রথম শ্রেণির ক্রিকেটে চার ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মোসাদ্দেক
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- এমবি ফার্মার লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড
- একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষনা
- বারাকা পাওয়ারের তিন মাসে ইপিএস ৫৪ পয়সা
- কপারটেক ইন্ডাস্ট্রিজের তিন মাসে ইপিএস ১১ পয়সা
- সাফকো স্পিনিংয়ের ৫% লোকসান কমেছে
- ইন্দো-বাংলা ফার্মার লভ্যাংশ ঘোষনা
- গোল্ডেন সনের ৯৫% লোকসান বেড়েছে
- সোনালি পেপারের তিন মাসে ইপিএস ২.৪২ টাকা
- লাভেলোর মুনাফা কমেছে ৬০ শতাংশ
- লোকসানে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














