ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

বিনিয়োগকারীরা ফিরে পেল ১০৬০ কোটি টাকা

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:৩৫:৫৭
বিনিয়োগকারীরা ফিরে পেল ১০৬০ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৫-১৯ ফেব্রুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৬০ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ৬০ কোটি টাকা বা ০.১৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১৪ কোটি ৮৬ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ৩৬ লাখ টাকার বা ১৭৪ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৯৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৩ টির বা ৭০.২৪ শতাংশের, কমেছে ১৫৩ টির বা ৩৯.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির বা ৮.৪৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৮ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৪৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৫ টির দর বেড়েছে, ৭০ টির দর কমেছে এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে