আইপিএলে পরিবর্তন
খেলাধূলা ডেস্ক : একের পর এক বিরূপ পরিস্থিতিতে পড়ছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে এই প্রতিযোগিতা বন্ধ ছিল এক সপ্তাহ। গত ১৭ মে নতুন করে খেলা মাঠে গড়ানোর পর বাগড়া দিয়েছে বৃষ্টি। বিরূপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচের ভেন্যুও বদলে ফেলা হয়েছে। এবার নতুন করে বাড়ানো হয়েছে ম্যাচের সময়।
মঙ্গলবার (২০ মে) আইপিএলের লিগপর্বের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচসহ আইপিএলের চলমান অস্টাদশ আসরে সবমিলিয়ে বাকি আর ১১টি খেলা। অবশিষ্ট প্রতিটি ম্যাচের জন্যই বৃষ্টির শঙ্কা থেকে ১২০ মিনিট বা দুই ঘণ্টা বাড়তি সময় বরাদ্দ করা হয়েছে। এর আগে শুধুমাত্র প্লে-অফ ম্যাচে ১২০ মিনিট সময় বরাদ্দ থাকত, আর লিগ ম্যাচে ছিল মাত্র ৬০ মিনিট।
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুসারে এর আগে লিগের ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শুরুতে দেরি হলে সর্বোচ্চ ৬০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকত। প্লে-অফ ম্যাচে এই সময়সীমা ছিল ১২০ মিনিট। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও পরিবর্তিত সূচির প্রেক্ষিতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, ২০ মে ২০২৫ থেকে সব আইপিএল ম্যাচেই (লিগ এবং প্লে-অফ উভয়) ম্যাচ শুরুর জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘মাঝে সংক্ষিপ্ত বিরতির (স্থগিত) কারণে আইপিএলের ফাইনাল নির্ধারিত হয়েছে ৩ জুন। আগাম বর্ষা শুরু এবং দীর্ঘায়িত আইপিএল মৌসুমের কারণে বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার ঝুঁকি রয়েছে। সেই কারণেই ম্যাচের প্লেয়িং কন্ডিশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।’ শুধুমাত্র ২০২৫ আইপিএলের জন্য নীতিমালার সময়সংক্রান্ত ধারা ১৩.৭.৩ সংশোধন করা হয়েছে।
এদিকে, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির শঙ্কায় বদলে ফেলা হয়েছে কয়েক ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যু। লিগপর্বে আগামী ২৩ মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু সেটি দক্ষিণ ভারতের লখনৌয় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের (২৭ মে) বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচই বিরাট কোহলির বেঙ্গালুরু ঘরের বাইরে খেলতে হবে। দুটিই হবে লখনৌর একানা স্টেডিয়ামে।
প্লে-অফের চার ম্যাচের ভেন্যুও পুনঃনির্ধারিত হয়েছে। ২৯ মে চণ্ডিগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ। পরদিনই একই মাঠে হবে এলিমিনেটর ম্যাচ। এরপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল (৩ জুন) আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগের সূচি থাকলে ফাইনাল হতো ইডেন গার্ডেন্সে।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














